Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

May 28, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের ক্রিকেট ব্যস্ততার মাঝেও ঈদের সময় পরিবারকে কাছে পেতে বরাবরই জন্মভূমিতে ছুটে যান তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মুশফিক। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাহবুব হামিদ। নামাজ শেষে ঈদগাহে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটার।

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানিয়ে মুশফিক বলেন, ‘সর্বপ্রথম এলাকাবাসী এবং দেশবাসী সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সবাই যার যার পরিবারের সাথে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন। এবং পাড়া-প্রতিবেশী যারা গরিব, অসহায় মানুষ আছে- সবাইকে নিয়ে কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।’

তবে এবারের ঈদে একটি আক্ষেপ রয়ে গেছে মুশফিক পরিবারের। ছেলে মায়ান অসুস্থ থাকায় ঈদগাহে আসতে পারেনি। বিষয়টি নিয়ে আফসোস প্রকাশ করে মুশফিকের বাবা মাহবুব হামিদ বলেন, ‘ছেলের সঙ্গে ঈদ করাতে এমনিতেই খুব আনন্দের। পাওয়াই যায় না, একমাত্র ঈদ ছাড়া তো আমরা পাই না। নাতিটার জন্য একটু আফসোস হচ্ছে, ছেলেটার একটু গায়ে জ্বর আসছে দেখে মাঠে আসে নাই। তাহলে আমরা তিন প্রজন্ম একসঙ্গে গতবারের মতন নামাজটা পড়তে পারতাম।’

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD