Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

May 26, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই বিশ্রাম খুব বেশি দীর্ঘ হচ্ছে না। ঈদের বিরতি শেষেই আবার জমে উঠবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের লড়াই। অষ্টম ও নবম রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

ঈদের পর আগামী ২ জুন মাঠে গড়াবে অষ্টম রাউন্ডের খেলা। সেদিন সবচেয়ে বেশি নজর থাকবে আবাহনী লিমিটেড ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে। বিকেএসপির ৪ নম্বর মাঠে হবে এই লড়াই। অন্যদিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

একই দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ সিটি ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লড়বে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের সঙ্গে, আর বসুন্ধরা স্ট্রাইকার্সের সামনে থাকবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের চ্যালেঞ্জ।

অষ্টম রাউন্ডের উত্তাপ শেষ না হতেই ৫ জুন শুরু হবে নবম রাউন্ড। সেখানে আবাহনীর প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জ। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। গুলশান ক্রিকেট ক্লাব খেলবে সিটি ক্লাবের সঙ্গে এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

এ ছাড়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। বসুন্ধরা স্ট্রাইকার্স খেলবে ঢাকা লেপার্ডসের বিপক্ষে। সব ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্স, ক্রিকেটার্স অ্যাকাডেমি ও ইউল্যাব মাঠ-এই পাঁচ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

Previous Post

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

Related Posts

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

2

Discussion about this post

সর্বশেষ..

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
3

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD