Sunday, July 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

May 21, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা চার টেস্টে হারানোর কীর্তি গড়েছে টাইগাররা। একই সঙ্গে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো টানা চার ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচের এই সিরিজে বাংলাদেশের সাফল্যের বড় ভিত্তি ছিল স্পিন আক্রমণ। বিশেষ করে তাইজুল ইসলাম দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করে প্রায় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৬ উইকেট। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ দুই ইনিংস মিলিয়ে নেন ৩ উইকেট।

খেলোয়াড়দের এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তবে নিজের দেশ পাকিস্তানের পরাজয় তাকে মানসিকভাবে নাড়া দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের টিভি চ্যানেল এআরওয়াই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই লেগ স্পিনার জানান, বাংলাদেশ সিরিজ জিতলেও পাকিস্তানের হার তাকে বিষণ্ন করেছে। এমনকি সিলেট টেস্ট জয়ের পর দলের সঙ্গে গ্রুপ ছবিতেও যোগ দেননি তিনি।

পাকিস্তানের হার নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুশতাক বলেন, ‘অবশ্যই মিশ্র অনুভূতি আছে। পেশাদার হিসেবে আপনি যা জানেন, তা খেলোয়াড়দের শেখাতে হয়। কিন্তু সত্যি বলতে আজ (গতকাল) পাকিস্তানের হারের পর আমি বেশ বিষণ্ন ছিলাম। দুই টেস্ট জিতেছি আমরা (বাংলাদেশ), আমি আমার কাজের পুরস্কার পাচ্ছি, আল্লাহ দিচ্ছেন। কিন্তু পাকিস্তান দল, যেটা আপনার দল, যে দলে খেলার কারণে বাংলাদেশ আমাকে নিয়োগ দিয়েছে…তাই আমি আজ (গতকাল) কিছুটা বিষণ্ন ছিলাম। এটা একটা সহজাত অনুভূতি, যা আপনি অস্বীকার করতে পারবেন না। আসলেই আমার মন খারাপ ছিল। আমি তো গ্রুপ ছবি তোলার জন্য নিচেও যাইনি।’

বাংলাদেশের এই সাফল্যের পেছনে কৌশলগত পরিকল্পনার বড় ভূমিকা ছিল বলেও মনে করেন তিনি। বিশেষ করে পাঁচ বোলার নিয়ে খেলার সিদ্ধান্তকে বড় বার্তা হিসেবে দেখছেন মুশতাক, ‘বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলেছে। এর কারণ বলছি। আমরা (বাংলাদেশ) পাঁচ বোলার নিয়ে খেলেছি, এটাই সবচেয়ে বড় বার্তা ছিল। টেস্টে আপনি ৬০০ রানও যদি করেন, আপনাকে কিন্তু ২০ উইকেট নিতে হবে। এটা বেশ সাহসী সিদ্ধান্ত ছিল।’

স্পিনারদের কার্যকর ব্যবহারের দিকটিও তুলে ধরেন ’৯২ বিশ্বকাপজয়ী এই সাবেক ক্রিকেটার। তার মতে, ঘাসের উইকেট হলেও এশিয়ার কন্ডিশনে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনারদের প্রভাব বাড়তে থাকে।

মুশতাক বলেন, ‘ঘাসের উইকেটে আপনাকে দুজন স্পিনারকে খেলতে হচ্ছে। আমি রাওয়ালপিন্ডি টেস্টের সময় বলেছিলাম, এশিয়ান উইকেটে ওপরে ঘাস থাকলেও গরমে খেলার সময় ভেতরে সেই উইকেট শুষ্কই থাকে। প্রথম এক–দুই দিন বল কিছুটা নড়াচড়া করবে এবং গতি পাবে। কিন্তু ভেতর থেকে তো উইকেট শুষ্ক, ফলে স্পিনারের ভূমিকা ক্রমাগত ভালো হতে থাকে।’

দুই দলের একাদশ নির্বাচনেও পার্থক্য দেখছেন বাংলাদেশের স্পিন কোচ। তার মতে, সঠিক ভারসাম্যপূর্ণ দল গঠনই বাংলাদেশকে এগিয়ে দিয়েছে।

মুশতাক বলেন, ‘বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেলেছে। তাদের দল নির্বাচন খুব ভালো। ৫ বোলারের সঙ্গে ৬ ব্যাটসম্যান খেলিয়েছে। ৬ নম্বর ব্যাটসম্যান আবার উইকেটকিপারও। দেখেন, আমাদের (বাংলাদেশ) ১৫০ রানের মধ্যে ৬ জন আউট হয়ে গিয়েছিল। যদি পঞ্চম বোলার থাকত, তবে ২০০ করাও কঠিন হতো। কারণ, ৫ নম্বর বোলার বাকিদের বিশ্রাম দিতে পারত। আমি ব্যাটসম্যানদের বলেছিলাম, আমাদের কেবল একটা লম্বা পার্টনারশিপ দরকার। দ্বিতীয় ইনিংসে তারা আমাদের ছুঁতে পারবে না।’

Previous Post

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

Next Post

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

Related Posts

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

2
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

7
Next Post
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

Discussion about this post

সর্বশেষ..

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
2

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
2

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে সবচেয়ে বড়...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ভারতকে সামনে রেখেই নতুন মিশন, লড়াইয়ের বার্তা মিরাজের

by cricbdadmin
0
5

প্রায় এক বছরের অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে ভারত। ২০২৫ সালের আগস্ট-সেপ্টেম্বরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা...

বিশ্বকাপ শেষ ইবাদতের

ছুটি বাতিল করে ফিরছেন এবাদত!

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরের আগে চোট যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ দলকে। একের পর এক পেসার ইনজুরিতে পড়ায় টিম ম্যানেজমেন্টকে নতুন করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD