Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

May 18, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার প্রমাণ দিয়ে চলেছেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার। সিরিজের দ্বিতীয় টেস্টেও দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। সিলেটে দ্বিতীয় ইনিংসে আজ দুর্দান্ত ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি।

১৭৮ বল মোকাবিলা করে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান মুশফিক। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার। ধৈর্য ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দলের রান সংগ্রহকে বড় করেছেন তিনি। ৮৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩২৫ রান। এতে সব মিলিয়ে টাইগারদের লিড পৌঁছেছে ৩৭১ রানে।

এই সেঞ্চুরির মাধ্যমে ব্যক্তিগত অর্জনের খাতায়ও নতুন ইতিহাস যোগ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন তিনি। দেশের আর কোনো ক্রিকেটার এখন পর্যন্ত এই মাইলফলকে পৌঁছাতে পারেননি।

এছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন মুশফিকের দখলে। মুমিনুল হককে ছাড়িয়ে তার টেস্ট সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে শতক পূর্ণ করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে বিশ্বের ৩৪তম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন মুশফিক। তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা বিরাট কোহলি ও কুমার সাঙ্গাকারার রান যথাক্রমে ২৮ হাজার ২১৫ এবং ২৮ হাজার ১৬।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তামিম করেছেন ১৫ হাজার ২৪৯ রান। তবে এবার সেই অর্জনকে ছাড়িয়ে দেশের ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন মুশফিকুর রহিম।

Previous Post

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

Next Post

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

Related Posts

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

5
মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

10
মিরপুরে মুশফিক-লিটনের সেঞ্চুরি, বড় পুঁজির পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে লিটনের রেকর্ড

5
Next Post
মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
5

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
12

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

by cricbdadmin
0
10

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর...

মিরপুরে মুশফিক-লিটনের সেঞ্চুরি, বড় পুঁজির পথে বাংলাদেশ

সিলেটে লিটনের রেকর্ড

by cricbdadmin
0
5

সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন লিটন দাস। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই কভার ড্রাইভে চার মেরে তুলে নেন...

শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের

শান্তর বিদায়ের পর পাল্টা জবাব, লিড বাড়ছেই বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিন শেষে ১৫৬ রানের লিড নিয়ে দিন শুরু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD