বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচন। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল কাউন্সিলরশিপ জমা দেওয়ার সময়সীমা। বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। অর্থাৎ নির্ধারিত সংখ্যার চেয়ে ৮টি কাউন্সিলরশিপ কম এসেছে।
কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা ও প্রতিষ্ঠান এবার কাউন্সিলরশিপ জমা দেয়নি। কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলরশিপ জমা পড়েনি। পাশাপাশি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার বিডিপিও কাউন্সিলর পাঠায়নি।
নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলর তালিকা ঘিরে। কারণ, সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম নিয়ে আলোচনা ছিল, তাদের কয়েকজন শেষ পর্যন্ত কাউন্সিলর তালিকায় জায়গা পাননি। ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, ইসতিয়াক সাদেক এবং লোকমান হোসেনের নাম না থাকায় নতুন করে নানা জল্পনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে।
বিসিবি নির্বাচন সামনে রেখে এখন শুরু হয়েছে জোর লবিং ও সমীকরণের হিসাব। কাউন্সিলর তালিকা প্রকাশের পর নতুন নেতৃত্ব নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে।
বিভিন্ন ক্যাটাগরিতে কাউন্সিলর হওয়া উল্লেখযোগ্য ব্যক্তি
ঢাকার বিভিন্ন ক্লাব থেকে : লিজেন্ডস অব রূপগঞ্জ– লুৎফর রহমান বাদল, আবাহনী– ফাহিম সিনহা, মোহামেডান– মাসুদুজ্জামান, প্রাইম ব্যাংক– তানজিল চৌধুরী, বসুন্ধরা স্ট্রাইকার্স– তাসবির উল ইসলাম, ব্রাদার্স ইউনিয়ন– ইসরাক হোসেন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ক্রিকেট ক্লাব– আজিজ আল কায়সার, সিটি ক্লাব– মইনুল হক মইন।
উত্তরা ক্রিকেট ক্লাব: ফায়াজুর রহমান মিতু, ধানমন্ডি স্পোর্টস ক্লাব– ইয়াসির ফয়সাল আশিক, ওল্ড ডিওএইচএস– তামিম ইকবাল। কাকরাইল বয়েজ ক্লাব– সালাউদ্দিন চৌধুরী, ট্রাই স্টেট ক্রিকেটার্স– আমজাদ হোসেন, আজাদ স্পোর্টিং ক্লাব– মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স ক্রিকেট ক্লাব– ইসরাফিল খসরু, ইন্দিরা রোড ক্রীড়া চক্র– রফিকুল ইসলাম বাবু, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব– শানিয়ান তানিম, ফায়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব– সাঈদ ইব্রাহিম আহমেদ, প্রগতি সেবা সংঘ– সাব্বির আহমেদ।
সাবেক খেলোয়াড় ক্যাটাগরি ‘সি’ : নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন, শামসুর রহমান, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল খান, তালহা জুবায়ের।
সাবেক অধিনায়কদের মধ্যে : শফিকুল হক, গাজী আশরাফ হোসেন, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার, মাহমুদউল্লাহ রিয়াদ।
বিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ জমা দেয়নি বেশ কিছু সংস্থা
বিভিন্ন বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়– শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়– দেবব্রত পাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়– সিরাজউদ্দিন আলমগীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়– জাহিদ হোসেন,
জাতীয় ক্রীড়া পরিষদ : কবির খান, রুহুল আমিন, সরফরাজ আহমেদ, সালাউদ্দিন হায়দার, জাহিদ পারভেজ চৌধুরী।
জেলা-বিভাগ : ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা– সাইদ বিন জামান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা– শহিদুর রহমান, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা– আমিনুল হক দেওয়ান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা– শামসুজ্জামান সামু, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা– শফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় সংস্থা– মিজানুর রহমান, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা– কাইয়ুম চৌধুরী।










Discussion about this post