Wednesday, May 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আলিসের হ্যাটট্রিক ও ক্যারিয়ারসেরা বোলিং মৃত্যুঞ্জয়ের

May 13, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আলিসের হ্যাটট্রিক ও ক্যারিয়ারসেরা বোলিং মৃত্যুঞ্জয়ের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) রহস্য স্পিনার আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বড় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইউল্যাব ক্রিকেট মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। ব্যাট হাতে আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন দিপু ও শামীম হোসেনের ঝোড়ো ইনিংসের পর বল হাতে আলিসের বিধ্বংসী স্পেলেই ম্যাচ একপেশে হয়ে যায়।

আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল প্রাইম ব্যাংক। উদ্বোধনী জুটিতে ১৪৬ রান যোগ করেন আজিজুল হাকিম তামিম ও শাহাদাত হোসেন দিপু। ৮৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৭১ রান করে দিপু আউট হলেও অন্যপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তামিম। তিনি ১০৭ বলে ৭৮ রান করেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।

মাঝের দিকে শামীম হোসেন পাটোয়ারী ৪৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। শেষ দিকে আবু হায়দার রনির ১৭ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রাইম ব্যাংক। আকবর আলীও ১৩ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলেন। গাজী গ্রুপের হয়ে মাহফিজুল ইসলাম নেন ৪ উইকেট।

৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে কেবল তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। সর্বোচ্চ ৩৮ রান করেন সাব্বির হোসেন। তবে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেন রহস্য স্পিনার আলিস আল ইসলাম।

২৩তম ওভারে টানা দুই বলে মোহাম্মদ সালমান হোসেন ও মাহফুজুল ইসলামকে বোল্ড করার পর পরের ওভারের প্রথম বলেই আরিদুল ইসলাম আকাশকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন আলিস। তিনটি উইকেটই আসে বোল্ড আউটের মাধ্যমে, যা হ্যাটট্রিককে আরও বিরল করে তুলেছে। ৯.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। তার ঘূর্ণিতে ১০৫ রানেই থেমে যায় গাজী গ্রুপের ইনিংস।

অন্যদিকে বিকেএসপির ২ নম্বর মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্সকে উড়িয়ে দিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ২২ রান খরচায় ৬ উইকেট নিয়ে বসুন্ধরার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত এটিই সেরা বোলিং নৈপুণ্য।

মৃত্যুঞ্জয়ের সঙ্গে দারুণ বোলিং করেন সাইফউদ্দীন ও রিশাদ হোসেন। তারা দুজনই নেন দুটি করে উইকেট। তিন বোলারের সাঁড়াশি আক্রমণে মাত্র ৮০ রানেই অলআউট হয়ে যায় বসুন্ধরা স্ট্রাইকার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন নুরুল হাসান সোহান। এছাড়া আল আমিন জুনিয়র করেন ১৯ এবং আমিনুল ইসলাম বিপ্লব করেন ১৪ রান। জাতীয় দলের ওপেনার সাইফ হাসান ফেরেন শূন্য রানেই।

জয়ের জন্য মাত্র ৮১ রানের লক্ষ্য পেয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন মোহামেডানের দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। বিজয় ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন। নাঈম শেখ ২১ বলে ৩১ রান। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৮.১ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। টানা চতুর্থ জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ঐতিহ্যবাহী দলটি।

Previous Post

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

Next Post

মিরপুর জয়ের রেশ র‍্যাঙ্কিংয়েও, এগোলেন শান্ত-মুমিনুলরা

Related Posts

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল
বিশেষ প্রতিবেদন

মিরপুর জয়ের রেশ র‍্যাঙ্কিংয়েও, এগোলেন শান্ত-মুমিনুলরা

7
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

11
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

কাউন্সিলর চিঠি পাঠিয়েছে বিসিবি, গঠন হলো নির্বাচন কমিশন

8
Next Post
শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

মিরপুর জয়ের রেশ র‍্যাঙ্কিংয়েও, এগোলেন শান্ত-মুমিনুলরা

Discussion about this post

সর্বশেষ..

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

মিরপুর জয়ের রেশ র‍্যাঙ্কিংয়েও, এগোলেন শান্ত-মুমিনুলরা

by cricbdadmin
0
7

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। মাঠের সেই সাফল্যের প্রতিফলন মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির...

আলিসের হ্যাটট্রিক ও ক্যারিয়ারসেরা বোলিং মৃত্যুঞ্জয়ের

আলিসের হ্যাটট্রিক ও ক্যারিয়ারসেরা বোলিং মৃত্যুঞ্জয়ের

by cricbdadmin
0
2

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) রহস্য স্পিনার আলিস আল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বড় জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আবারও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখল বৃষ্টি! বসুন্ধরা স্পোর্টস একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

কাউন্সিলর চিঠি পাঠিয়েছে বিসিবি, গঠন হলো নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে তিন...

রবিনের সেঞ্চুরিতে রূপগঞ্জের সামনে ২৯৪ রানের চ্যালেঞ্জ

রবিনের সেঞ্চুরিতে রূপগঞ্জের সামনে ২৯৪ রানের চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

টানা দুই জয়ের পর আগের ম্যাচে হার! সেই তিক্ততা ভুলতে আজ মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল)...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD