Monday, May 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লাহোরে একসঙ্গে উৎসব, ঢাকায় প্রতিপক্ষ

May 4, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লাহোরে একসঙ্গে উৎসব, ঢাকায় প্রতিপক্ষ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

লাহোরে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসার পরও সময় খুব বেশি নেই! কয়েক দিনের মধ্যেই আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন বাবর আজম ও নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগের ফাইনালে পেশোয়ার জালমি-এর জয়ে দুজনই সতীর্থ হিসেবে উদ্‌যাপন করেছেন, কিন্তু ৮ মে ঢাকায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে সেই সম্পর্ক বদলে যাবে প্রতিদ্বন্দ্বিতায়।

পিএসএলের একাদশ আসরের ফাইনালে গতকাল রাতে লাহোরে হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জালমি। ১২৯ রানের লক্ষ্য তারা ২৮ বল হাতে রেখেই পেরিয়ে যায়। তবে ম্যাচের মোড় ঘুরে যায় মূলত বোলিংয়ে, যেখানে নাহিদ রানা ও অ্যারন হার্ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একসময় ৭১ রানে ২ উইকেট থাকা কিংসমেন শেষ পর্যন্ত ৪৮ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায়।

নাহিদ রানা ফাইনালে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নেন, যার মধ্যে ছিল একটি মেডেন ওভার। পুরো আসরে মাত্র পাঁচ ম্যাচ খেলেই ৯ উইকেট শিকার করেছেন তিনি, কিন্তু পরিসংখ্যানের চেয়েও বেশি আলোচনায় এসেছে তাঁর গতি। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন ছিল, তা ফাইনালের পর হার্ডির মন্তব্যেই স্পষ্ট। তিনি জানান, এত কম সময়ের ব্যবধানে এসে এমন গতিতে বোলিং করা সত্যিই ভয়ংকর ছিল ব্যাটসম্যানদের জন্য।

ফাইনালের নায়ক অবশ্য হার্ডিই। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৫৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। চাপের মুহূর্তে তার সঙ্গে সামাদের ৮৫ রানের জুটি জালমিকে ম্যাচে ফিরিয়ে আনে, যখন দলটি ৪০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ছিল।

এই শিরোপা পেশোয়ার জালমির ইতিহাসে দ্বিতীয়, এর আগে তারা ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথমবার পিএসএল খেলতে এসেই শিরোপা জয়ের স্বাদ পেলেন নাহিদ রানা, যা তার ক্যারিয়ারের জন্য বড় এক মাইলফলক।

তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে নাহিদের গতি বনাম বাবরের ব্যাটিং নিয়ে। হার্ডির ভাষায়, এই লড়াই হবে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন-নাহিদের মুখোমুখি হতে খুব একটা স্বস্তিতে থাকবেন না বাবর।

নাহিদের পারফরম্যান্স শুধু এই টুর্নামেন্টেই সীমাবদ্ধ থাকবে না বলেই মনে করেন হার্ডি। তার বিশ্বাস, অদূর ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যাবে এই তরুণ পেসারকে। ইতিমধ্যে পিএসএলের সেরা একাদশে জায়গা পাওয়া এবং ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতা তাঁর সম্ভাবনারই প্রমাণ।

Previous Post

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

Next Post

শিবলীর ৯৯, মেহেদীর ঝড়-দাপুটে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

Related Posts

শিবলীর ৯৯, মেহেদীর ঝড়-দাপুটে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শিবলীর ৯৯, মেহেদীর ঝড়-দাপুটে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

5
সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

7
Next Post
শিবলীর ৯৯, মেহেদীর ঝড়-দাপুটে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

শিবলীর ৯৯, মেহেদীর ঝড়-দাপুটে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

Discussion about this post

সর্বশেষ..

শিবলীর ৯৯, মেহেদীর ঝড়-দাপুটে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

শিবলীর ৯৯, মেহেদীর ঝড়-দাপুটে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

by cricbdadmin
0
6

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরের নতুন মৌসুম শুরু...

লাহোরে একসঙ্গে উৎসব, ঢাকায় প্রতিপক্ষ

লাহোরে একসঙ্গে উৎসব, ঢাকায় প্রতিপক্ষ

by cricbdadmin
0
1

লাহোরে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসার পরও সময় খুব বেশি নেই! কয়েক দিনের মধ্যেই আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হতে যাচ্ছেন বাবর...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

by cricbdadmin
0
5

সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০২৫-২৬ মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চাশ...

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
7

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD