বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি সামনে থাকা নির্বাচনের প্রস্তুতিও তার তত্ত্বাবধানে এগোচ্ছে।
আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তামিমের। তবে নির্বাচন করতে হলে নিয়ম অনুযায়ী তাকে বর্তমান পদ থেকে সরে দাঁড়াতে হবে। যদিও এখনই সেই পথে হাঁটছেন না তিনি। নিজের অবস্থান পরিষ্কার করে তামিম বলেন, ‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। গঠনতন্ত্রে যেটা অনুমোদন দেবে আমি সেটাই অনুসরণ করব।’
এর আগে বিসিবির সর্বশেষ নির্বাচনে অংশ নিতে গিয়েও শেষ পর্যন্ত সরে দাঁড়ান তামিম। সে সময় তিনি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন। পরবর্তীতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে তিনি ও তার সহযোগীরা নির্বাচনী অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের শরণাপন্ন হন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আগের বোর্ড ভেঙে দিয়ে গঠন করা হয় নতুন অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে আনা হয় তামিমকে।
আমিনুল ইসলাম বুলবুলের জায়গায় এখন তামিম। তার নেতৃত্বেই সামনে বিসিবির নির্বাচন আয়োজন এগিয়ে চলেছে।










Discussion about this post