Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

April 19, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে শুধু অংশগ্রহণই নয়, জাতীয় দলের দুই বড় তারকাকে দলে ভিড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ক্লাবটি।

আজ রবিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে সিসিডিএম কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে রূপগঞ্জের সঙ্গে চুক্তি করেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝেও অনুশীলন শেষে সরাসরি এসে দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।

রূপগঞ্জের লিগে ফেরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তামিম ইকবাল। তার হস্তক্ষেপেই শেষ মুহূর্তে দল গঠনের সিদ্ধান্ত নেয় ক্লাবটি। আবাহনী ও মোহামেডানের মতো ঐতিহ্যবাহী দলগুলো যেখানে তারকায় ভরপুর, সেখানে লিটন ও মিরাজকে দলে নেওয়ার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিল রূপগঞ্জ।

সাবেক চ্যাম্পিয়ন এই দলটি বরাবরই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে স্কোয়াড গঠন করে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। বড় দুই নাম যুক্ত হওয়ায় তাদের শিরোপা প্রত্যাশা আরও জোরালো হয়েছে।

এদিকে জাতীয় দলের দায়িত্বও রয়েছে এই দুই ক্রিকেটারের ওপর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে মিরাজের, যেখানে স্কোয়াডে আছেন লিটন দাসও। জাতীয় দলের সূচির ফাঁকে যতগুলো ম্যাচ খেলার সুযোগ পাবেন, ততগুলোতেই রূপগঞ্জের জার্সিতে দেখা যাবে তাদের-এমনটাই জানিয়েছেন ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল।

শেষ মুহূর্তের নাটকীয়তা কাটিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ে ডিপিএলের নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে নিজেদের অন্যতম দাবিদার হিসেবেই প্রতিষ্ঠিত করেছে রূপগঞ্জ।

Previous Post

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

Related Posts

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি
বিশেষ প্রতিবেদন

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

4
জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

6
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3

Discussion about this post

সর্বশেষ..

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
6

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD