Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভেন্যু বাড়ছে, বদলাচ্ছে আয়োজন-নতুন রূপে প্রিমিয়ার লিগ

April 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিজেন্ডস অব রূপগঞ্জের সুপার লিগ নিশ্চিত, বৃষ্টি আইনে জয়
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠে গড়ানো নিয়েই ছিল অনিশ্চয়তা, সেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এখন নতুন করে আলোচনায়-আয়োজনের মানোন্নয়নের প্রতিশ্রুতিতে। বোর্ডে পরিবর্তনের পর ক্লাব ক্রিকেটে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে এবার লিগ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লক্ষ্য শুধু লিগ চালু করা নয়, বরং সেটিকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তোলা।

দেশের ক্রিকেট কাঠামোয় এই লিগের গুরুত্ব অনেক পুরোনো। একসময় খেলোয়াড়দের নিজেদের উদ্যোগে পরিচালিত ক্লাব ক্রিকেটই আজকের পেশাদার কাঠামোর ভিত্তি তৈরি করেছে। সেই ঐতিহ্যকে সামনে রেখে লিগকে নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই উদ্যোগকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। অনেক দেরি হয়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ সব শীর্ষস্থানীয় ক্লাব ডিপিএল খেলতে রাজি হয়েছে। তারা বেশ উৎফুল্ল। আশা করছি ২ মে থেকে শুরু করা যাবে। সে ব্যাপারে সবাই একমত পোষণ করেছে।’

ক্লাবগুলোর দাবিদাওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও, মূল জোর দেওয়া হচ্ছে মাঠের আয়োজনের ওপর। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিগের মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘তারা কিছু দাবিদাওয়া জানিয়েছে, বোর্ড সভাপতি জানিয়েছেন পরবর্তীতে জানানো হবে। প্রিমিয়ার লিগ খুব আকর্ষণীয় হবে। এই লিগ দিয়েই আজ উত্থান। এই ক্লাবগুলো একসময় খেলোয়াড়রা নিজেদের টাকায় খেলা পরিচালনা করত। তারাই অফিসিয়াল, তারাই খেলোয়াড়। এমন করতে করতেই আজ বাংলাদেশ বিশ্ব দরবারে শক্তিশালী দল। তাই চাই এই খেলাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে। আন্তর্জাতিক ম্যাচ যেভাবে আয়োজন করি তার আদলেই আয়োজন করতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’

ভেন্যু সংকট কাটাতে এবার কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে বোর্ড। একই দিনে একাধিক ম্যাচ আয়োজনের পরিকল্পনার সঙ্গে মিল রেখে আটটি ভেন্যু প্রস্তুত রাখা হয়েছে। মিরপুর, পিকেএসপি, বসুন্ধরা স্পোর্টস সিটি কিংবা ইউল্যাব মাঠ-সব মিলিয়ে বিস্তৃত পরিসরে লিগ আয়োজনের চেষ্টা চলছে।

তবে বিকেএসপিকে ঘিরে পুরোনো কিছু প্রশ্ন থেকেই গেছে। যাতায়াতের ঝক্কি এবং সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা নিয়ে ক্রিকেটারদের অভিযোগ থাকলেও, বাস্তবতা বিবেচনায় ভেন্যুটি বাদ দেওয়া হচ্ছে না। বরং সেখানে সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। খেলোয়াড়দের জন্য খাবারের ব্যবস্থা এবং হোস্টেলে থাকার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘ভেন্যু থাকলেও বিকেএসপি আমাদের দরকার। বিকেএসপিতে হোস্টেল আছে। ক্লাবগুলো প্রস্তাব দিয়েছে সেখানে খেলোয়াড়দের রাখতে পারলে ভালো হবে। বোর্ড এখন লাঞ্চের ব্যবস্থা করবে। সব ক্লাব খুব খুশি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিকেএসপির হোস্টেল যদি নিতে পারি, খেলোয়াড়রা আগের দিন গিয়ে থাকতে পারে, তাহলে আর কোনো সমস্যা নেই। ২০০১ সালের পর আমরা বিকেএসপির হোস্টেল নিয়েছিলাম, সেখানে খেলোয়াড়রা রাত্রিযাপন করেছে এবং সকালে ভালোভাবে খেলে ফিরে এসেছে। সেই ব্যবস্থা করতে পারলে উত্তম হবে।’

এবারের আসরে সময় সংকটের কারণে সুপার লিগ রাখা হচ্ছে না। ১২টি দল একে অপরের মুখোমুখি হয়ে লিগ পর্বেই নির্ধারণ করবে শিরোপার ভাগ্য। তবে প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে, আয়োজনে শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় রাখার দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে।

Previous Post

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Next Post

সাকিবের প্রস্তুতি নিয়ে প্রশ্ন, সৌম্যকে নিয়ে আশাবাদ

Related Posts

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

0
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
Next Post
বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব

সাকিবের প্রস্তুতি নিয়ে প্রশ্ন, সৌম্যকে নিয়ে আশাবাদ

Discussion about this post

সর্বশেষ..

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
0

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD