আজ ৩১ মার্চ ছিল লিপুর শেষ কর্ম দিবস। তার আগে চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জয়ের মধ্য দিয়েই শেষ হলো গাজী আশরাফ হোসেন লিপুর প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব। শেষ ম্যাচে ১১ রানের জয় এনে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, আর সেই সাফল্যের সঙ্গেই বিদায় নেন দেশের সাবেক এই অধিনায়ক।
সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে শেষবারের মতো সময় কাটান লিপু। হাসিমুখেই বিদায় নেন তিনি, যা বাংলাদেশ ক্রিকেটে খুব একটা দেখা যায় না। দায়িত্বের শেষ দিনেও তিনি খেলোয়াড়দের উদ্দেশে কিছু পরামর্শমূলক কথা বলেন, যা ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা হিসেবেই ধরা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব শেষ হলেও দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেট নিয়েও কাজ করেছেন লিপু। অবশেষে ৩১ মার্চ মিরপুরে নিজের শেষ কর্মদিবস পালন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। জানা গেছে, তার অবদানের স্বীকৃতিস্বরূপ শিগগিরই তাকে সম্মাননা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লিপু। তবে মেয়াদ শেষে আর নতুন করে চুক্তি নবায়ন করেননি তিনি। তার এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচক প্যানেলে শুরু হলো নতুন অধ্যায়।
লিপুর জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার। তার সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরি।










Discussion about this post