Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিগ না হওয়ায় আর্থিক চাপে ক্রিকেটাররা, চিঠি কোয়াবের

March 30, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকার ঘরোয়া ক্রিকেটের অনিশ্চয়তা নিয়ে এবার সরাসরি অবস্থান নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। ঢাকা লিগ সময়মতো শুরু না হওয়া এবং আদৌ অনুষ্ঠিত হবে কি না-এমন সংশয়ে ক্রিকেটারদের ক্রমবর্ধমান হতাশার প্রেক্ষাপটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

চিঠিতে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোর বর্তমান পরিস্থিতিকে ‘চরম হতাশাজনক’ হিসেবে তুলে ধরে কোয়াব জানিয়েছে, মৌসুম প্রায় শেষের দিকে চলে এলেও ঢাকার ক্রিকেট কার্যত অচল অবস্থায় রয়েছে। তৃতীয় বিভাগ লিগ শুরুর কোনো প্রস্তুতি নেই, দ্বিতীয় বিভাগেও অনেক ক্লাব অংশ নেয়নি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও দৃশ্যমান কোনো পরিকল্পনা নেই। ফলে অসংখ্য ক্রিকেটার কার্যত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

কোয়াব তাদের বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছে, এই অনিশ্চয়তা শুধু খেলাধুলার বিষয় নয়, বরং ক্রিকেটারদের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। লিগকে কেন্দ্র করেই অনেক ক্রিকেটারের বছরের বড় অংশের আয় নির্ভর করে। সেই লিগ না হওয়ায় অনেকে আর্থিক সংকটে পড়েছেন, পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন এবং মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। সংগঠনটি বলেছে, অনেক ক্রিকেটার অসহায় অবস্থায় লিগ শুরুর অপেক্ষায় রয়েছেন।

চিঠিতে বিসিবির প্রতি আহ্বান জানিয়ে কোয়াব উল্লেখ করেছে, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে দ্রুত সমস্যার সমাধান করে লিগগুলো চালু করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ক্রিকেটারদের এই সংকট থেকে বের করে আনবে।

এদিকে ঘরোয়া ক্রিকেটের এই অচলাবস্থার পেছনে বিসিবির নির্বাচন-পরবর্তী পরিস্থিতিকেও একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই বিতর্ক চলছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ একটি অংশ বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগ ওঠে অনিয়ম ও কারসাজিরও।

Previous Post

খেলাধুলা এখন পেশা: ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো চালু

Next Post

ক্রীড়াবিদদের রাজনীতি থেকে দূরে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

Related Posts

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

9
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
Next Post
ক্রীড়াবিদদের রাজনীতি থেকে দূরে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

ক্রীড়াবিদদের রাজনীতি থেকে দূরে থাকার বার্তা প্রধানমন্ত্রীর

Discussion about this post

সর্বশেষ..

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD