বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে তৈরি হওয়া আলোচনা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সরকারের অবস্থান আবারও পরিষ্কার হয়েছে। সরকার জানিয়েছে, আইপিএল সম্প্রচারে কোনো ধরনের প্রশাসনিক বাধা নেই এবং বিষয়টি পুরোপুরি বাণিজ্যিক বিবেচনার ওপর নির্ভর করবে। ফলে আগ্রহী কোনো দেশীয় টেলিভিশন চ্যানেল আবেদন করলে তা ইতিবাচকভাবে দেখা হবে।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই ন।৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো৷’
আইপিএল সম্প্রচার নিয়ে অতীতে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও এখন আর প্রাসঙ্গিক নয় বলে জানিয়েছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু। তিনি ডয়েচে ভেলেকে বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে৷ আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি৷’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সেই নির্দেশনার এখন আর কোনো মূল্য নেই। বর্তমান সরকার যদি আমাদের এটি বন্ধ করতে বলে তবেই আমরা তা করব, কারণ আগের সরকারের নির্দেশনা এখন আর কার্যকর নয়।’
বাংলাদেশে সাধারণত ভারতীয় সম্প্রচারমাধ্যম স্টার স্পোর্টসের মাধ্যমে আইপিএল দেখার সুযোগ থাকে। তবে দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এবার টি-স্পোর্টস আইপিএল সম্প্রচার করবে না বলে জানা গেছে। কারণ হিসেবে বলা হচ্ছে, তারা ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার স্বত্ব নিয়েছে এবং সেই টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত থাকবে।
এদিকে নতুন মৌসুমের আইপিএল শুরু হয়েছে জমজমাট আয়োজনে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবা।










Discussion about this post