Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

March 14, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। এই নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটারের নাম থাকলেও রিশাদ হোসেন কোনো দল পাননি।

মুস্তাফিজ কেন দলে নেওয়া হলো, তা বোঝাতে কোচ শেন বন্ড বলেছেন, ‘আমি মুম্বাইয়ে (মুম্বাই ইন্ডিয়ান্স) ফিজের সাথে কাজ করেছি। আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সে একজন গেমচেঞ্জিং বোলার। কারণ সে অনেক ইউনিক, যে অফ স্পিনারটা করে (এর কারণেই ইউনিক)। কম গতির বল এই খেলায় বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা রিসার্চ করে দেখেছি দেশে অনেকগুলো মাঠ আছে যেখানে বল কিছুটা টার্ন করতে পারে। মৌসুম যত আগাবে তত এটা টের পাওয়া যাবে। ফলে দলে তার মত (ফিজের মত) একজন বোলার থাকাটা দারুণ হতে যাচ্ছে।’

মুস্তাফিজ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন নয়। আইপিএল, পিএসএল সহ বিভিন্ন লিগে খেলেছেন এবং সর্বশেষ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে হুমকির কারণে বিসিসিআই তাঁকে আইপিএল থেকে অব্যাহতি দেয়। পরে পিএসএলের লাহোর কালান্দার্স সরাসরি দলে নিলে তার সঙ্গে চুক্তি হয় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এটি বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

শেন বন্ড মনে করেন, মুস্তাফিজের স্লোয়ার ইংল্যান্ডে কাজে লাগবে। তিনি বলেছেন, ‘লোকাল ক্রিকেটাররা মুস্তাফিজুর এবং উসমান তারিকের মত বোলারদের বিপক্ষে অত বেশি খেলেনি। ফলে এখানে ব্যাপারটা (তাদেরকে খেলা) চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা জানি এখানে মাঠগুলোতে দারুণ ফ্ল্যাট উইকেট থাকে। ভালো বোলিং ইউনিট না থাকলে আপনার জন্য সামনে কঠিন দিন অপেক্ষা করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গ্ল্যামারটা থাকে ব্যাটারদের দিকে। তবে যারা চ্যাম্পিয়ন হয় তাদের ভালো বোলিং ইউনিট থাকে। আমরা চেষ্টা করেছি সেরকম বোলিং ইউনিট বানাতে।’

বার্মিংহাম ফিনিক্স স্কোয়াডে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন জ্যাকব বেথেল, রেহান আহমেদ, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিড, জর্ডান টমসন, স্কট কারি, লরি ইভান্স, ক্রিস উড ও ইথান ব্রুকস।

দ্য হানড্রেডের পঞ্চম আসর শুরু হবে ২১ জুলাই। ১০০ বলের এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে, যেখানে মুস্তাফিজ প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবেন।

Previous Post

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

Next Post

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD