Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিসিএল অল স্টার দলের নেতৃত্বে আকবর আলী

March 6, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের এবারের আসর শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের খেলা শেষে মঙ্গলবার মিরপুরের শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল। টুর্নামেন্ট শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি আরও কয়েকজন পারফর্মার।

আগামীকাল ৭ মার্চ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একটি বিশেষ ম্যাচ। এই ম্যাচে এক দলে খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা, আর প্রতিপক্ষ হিসেবে থাকবে বিসিএলে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে গড়া বিসিএল অল স্টার দল।

বিসিএল অল স্টার দলের নেতৃত্ব দেবেন আকবর আলী। দলে আছেন নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম ও নাইম হাসানের মতো ক্রিকেটাররা।

ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে এবং শেষ হওয়ার সম্ভাব্য সময় রাত ৯টা ৫৫ মিনিট। এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মার্চ শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে।

বিসিএল অল স্টারস দল
আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভীর ইসলাম, রিপন মন্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD