Saturday, March 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়াংখেড়েতে রানের বন্যা, ৮ মার্চ ভারত-নিউজিল্যান্ড ফাইনাল

March 6, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ওয়াংখেড়েতে রানের বন্যা, ৮ মার্চ ভারত-নিউজিল্যান্ড ফাইনাল
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি রীতিমতো রানের উৎসবে পরিণত হয়েছিল। দুই দলের ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে প্রায় পাঁচশ রানের ম্যাচে শেষ পর্যন্ত ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ২৫৩ রান। জবাবে ইংল্যান্ড দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত ২৪৬ রানেই থেমে যায় তাদের ইনিংস। ফলে মাত্র ৭ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের স্বাগতিক দল হিসেবে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

ভারতের ইনিংসের অন্যতম নায়ক ছিলেন সাঞ্জু স্যামসন। মাত্র ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসের ওপর ভর করেই বড় সংগ্রহ গড়ে ভারত। দলীয় এই সংগ্রহ টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ এবং নকআউট ম্যাচে সর্বোচ্চ।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডও পাল্টা লড়াই চালিয়ে যায়। বিশেষ করে জ্যাকব বেথেলের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল দলটি। ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে এটি সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড। তবে শেষ পর্যন্ত তার সেঞ্চুরিও ইংল্যান্ডকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি।

ম্যাচটি রেকর্ডের বন্যাও বইয়ে দিয়েছে। দুই দল মিলিয়ে মোট ৪৯৯ রান হয়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সম্মিলিত রান। এর আগে ২০১৬ সালে একই মাঠে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৪৫৯ রান ছিল সর্বোচ্চ।

ছক্কার দিক থেকেও ছিল নতুন রেকর্ড। ম্যাচে মোট ৩৪টি ছক্কা হাঁকানো হয়-ভারতের ১৯টি ও ইংল্যান্ডের ১৫টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে এটিই সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। এই টুর্নামেন্টে ভারতের মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৮৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার এক আসরে কোনো দলের সর্বোচ্চ।

তবে বোলারদের জন্য দিনটি খুব সুখকর ছিল না। ইংল্যান্ডের জফ্রা আর্চার চার ওভারে ৬১ রান দিয়ে একটি উইকেট নেন, যা বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং। একই ম্যাচে ভারতের স্পিনার ভারুন চক্রবর্তিও চার ওভারে ৬৪ রান দিয়ে একটি উইকেট পান, যা বিশ্বকাপে ভারতের কোনো বোলারের সবচেয়ে ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড।

এই জয়ের মধ্য দিয়ে ভারত আইসিসি টুর্নামেন্টে ১৫তম বারের মতো ফাইনালে উঠল, যা কোনো দলের জন্য সর্বোচ্চ। ৮ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

Previous Post

সিডনিতে কোরিয়ান আধিপত্য, বাংলাদেশের জালে পাঁচ গোল

Next Post

মাশরাফির চোখে বিরল প্রতিভা জসপ্রীত বুমরা

Related Posts

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম
বিশেষ প্রতিবেদন

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

7
শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

লিটনের অভিজ্ঞতাই ভরসা

6
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

7
Next Post
আয়ে কোহলিকে পেছনে ফেললেন বুমরাহ

মাশরাফির চোখে বিরল প্রতিভা জসপ্রীত বুমরা

Discussion about this post

সর্বশেষ..

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

by cricbdadmin
0
7

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণের অপেক্ষা এখন শেষের প্রহরে। আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।...

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

লিটনের অভিজ্ঞতাই ভরসা

by cricbdadmin
0
6

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

by cricbdadmin
0
7

আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট...

বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল

বিসিএল অল স্টার দলের নেতৃত্বে আকবর আলী

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের এবারের আসর শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের খেলা শেষে মঙ্গলবার মিরপুরের শেরে-ই...

আয়ে কোহলিকে পেছনে ফেললেন বুমরাহ

মাশরাফির চোখে বিরল প্রতিভা জসপ্রীত বুমরা

by cricbdadmin
0
8

রান আটকাতে হলে তাকে ডাকুন, উইকেটের প্রয়োজন হলেও তাকেই বল দিন, চাপের মুহূর্তে দলের ত্রাতারূপে আবির্ভূত হওয়ার যেন এক অদ্ভুত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD