Thursday, February 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

February 26, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলমান থাকলেও এবারের আসরে দেখা যায়নি বাংলাদেশকে। নানা নাটকীয়তার পরও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি টাইগাররা। মূলত ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে খেলতে যায়নি বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি তোলা হলেও সেটি গ্রহণ করেনি আইসিসি। পুরো বিষয়টি ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা।

বাংলাদেশের এই সিদ্ধান্ত নিয়ে ভিন্নধর্মী ব্যাখ্যা দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তার বক্তব্যে উঠে এসেছে প্রতারণা, ভুল বোঝানো এবং দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা।

মিজানুর বলেন, ‘আমাদের খেলোয়াড়রা এবার বিশ্বকাপ খেলতে পারেনি। দেশি এবং বিদেশি কিছু চক্রের প্রতারণার শিকার হয়েছি আমরা। আমাদেরকে ভুল বুঝিয়ে খেলা থেকে বঞ্চিত করেছে। বিশ্বকাপ (না খেলে) আমাদের ক্রিকেটকে অন্তত ২০ বছর পেছনে ফেলে দিয়েছি।’

তার এই মন্তব্য ইতোমধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে অনুপস্থিতি বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। আবার কেউ কেউ নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তকে সমর্থনও করছেন।

এদিকে চলতি বছরের বিপিএলে অংশ নেয়নি মিজানুর রহমানের মালিকানাধীন দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল না খেলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমরা এই বছর বিপিএল খেলিনি। কারণ হচ্ছে সময় স্বল্পতা, পাশাপাশি আমাদের বোর্ডটা (বিসিবির বর্তমান কমিটি) কাঠামোগতভাবে বৈধ ছিল না। সেই জন্যই খেলা থেকে আমাদের ফরচুন বরিশালের নাম প্রত্যাহার করে নিয়েছি।’

ভবিষ্যৎ নিয়ে অবশ্য আশাবাদী এই ফ্র্যাঞ্চাইজি মালিক। উপযুক্ত পরিবেশ ও কাঠামোগত স্বচ্ছতা নিশ্চিত হলে আবারও অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

মিজান বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আমরা সবাই মিলে আমাদের পুরানো ঐতিহ্যকে ফিরিয়ে আনি। ক্রিকেটের যে পুনর্জাগরণ হয়েছিল সেটিকে আবারও উজ্জীবিত করি। আপনারা একটা সুন্দর বোর্ড উপহার দেন যেন আমরা খেলতে যেতে পারি, পরবর্তী বছর খেলতে পারি। এই প্রত্যাশা রাখছি।’

Previous Post

ঝড় থামলে কি মাঠে ফিরবেন সাকিব-মাশরাফি?

Next Post

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

Related Posts

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

3
মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা
বিশেষ প্রতিবেদন

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

3
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

3
Next Post
লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

Discussion about this post

সর্বশেষ..

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

by cricbdadmin
0
3

১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে। জানুয়ারি থেকে দেশের জার্সিতে তার প্রত্যাবর্তন...

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

by cricbdadmin
0
3

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শক্তির প্রদর্শনী করল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এক...

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

by cricbdadmin
0
3

রাজশাহীতে বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াই চলছিল স্বাভাবিক ছন্দেই। তবে সেই ছন্দ ভাঙে হঠাৎ করেই। রাজশাহী...

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে সংস্করণের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে...

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

by cricbdadmin
0
1

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলমান থাকলেও এবারের আসরে দেখা যায়নি বাংলাদেশকে। নানা নাটকীয়তার পরও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD