Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শেষ ল্যাপে বিশ্বকাপ, কারা উঠছে শেষ আটে?

February 17, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন প্রায় শেষ প্রান্তে, আর ঠিক এই সময়েই নাটকীয়তা পৌঁছেছে চূড়ায়। সোমবারের ম্যাচগুলো বদলে দিয়েছে একাধিক দলের ভাগ্যরেখা। শক্ত প্রতিপক্ষকে হারিয়ে শ্রীলঙ্কা সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে, ফলে অস্ট্রেলিয়ার সামনে তৈরি হয়েছে অনিশ্চয়তার দেয়াল। একই দিনে আফগানিস্তানের জয়ে দক্ষিণ আফ্রিকাও নিশ্চিত করেছে শেষ আটের মঞ্চে নিজেদের উপস্থিতি।

এর আগেই এক ম্যাচ হাতে রেখে সুপার এইট নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পরে ইতালির বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় তুলে নিয়ে পরের পর্বে পৌঁছে যায় ইংল্যান্ড। আর টুর্নামেন্টের আয়োজক ভারত পাকিস্তানকে হারিয়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নেয় সেরা আটে।

তবে এখনো তিনটি স্থান ফাঁকা, আর সেগুলো ঘিরেই বাড়ছে উত্তেজনা। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে সুপার এইটে যাওয়ার লড়াইয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। সব ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র আছে সুবিধাজনক অবস্থানে। পাকিস্তানের সামনে সমীকরণ স্পষ্ট-নামিবিয়ার বিপক্ষে জিততেই হবে। অন্য কোনো ফল মানেই রান রেটের কারণে বিদায়।

‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য চলছে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার টানটান প্রতিযোগিতা। জিম্বাবুয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ভালো জায়গায় আছে; বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই তারা নিশ্চিত করবে পরের পর্ব। অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে ওমানকে হারাতেই হবে, কিন্তু তাতেও নিশ্চিন্ত হওয়া যাবে না-অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।

‘সি’ গ্রুপের হিসাব আগেই মিটে গেছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড জায়গা করে নিয়েছে সুপার এইটে। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে নিউজিল্যান্ড। কানাডার বিপক্ষে জয় পেলেই তারা পৌঁছে যাবে শেষ আটে। তবে আফগানিস্তানও এখনো আশা ছাড়েনি। তাদের জয়ের পাশাপাশি দরকার নিউজিল্যান্ডের হার, আর নেট রান রেটের সূক্ষ্ম অঙ্কে এগিয়ে যাওয়া।

Previous Post

চাপ সামলে টানা দ্বিতীয় জয়, সেমির পথে বাংলাদেশ

Next Post

রমজানে ইফতারের সুযোগ, মাঠে সাময়িক বিরতি

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
রমজানে ইফতারের সুযোগ, মাঠে সাময়িক বিরতি

রমজানে ইফতারের সুযোগ, মাঠে সাময়িক বিরতি

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD