Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়

February 9, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পরপরই মাঠের বাইরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার সঙ্গে আরেকটি নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিকেট বিশ্বের অন্যতম বড় আসরে যুক্তরাষ্ট্র দল অংশ নিচ্ছে-এই তথ্যই দীর্ঘ সময় ধরে তার অজানা ছিল। এমনকি ভারতে বিশ্বকাপ শুরু হয়েছে, সেটিও তিনি জানতেন না। বিষয়টি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ক্রিকেট এখনো বৈশ্বিক ক্রীড়া হিসেবে সর্বত্র সমান গুরুত্ব পায়নি।

ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র দলের প্রথম ম্যাচ শেষ হওয়ার একদিন পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের খবর পান ডোনাল্ড ট্রাম্প। আর খবর পেয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দেশের ক্রিকেট দলকে উদ্দেশ করে শুভেচ্ছাবার্তা দেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি মাত্রই শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে! টিম ইউএসএকে আমার পক্ষ থেকে শুভকামনা! আমাদের দল খুবই শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশেই আছে!’

বাংলাদেশ সময় রাত ৯টা ১২ মিনিটে দেওয়া এই পোস্টটি আসে তার আগের দিন, শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে যুক্তরাষ্ট্র দলের ২৯ রানে হারের ২৪ ঘণ্টা পর। পোস্টটির সঙ্গে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের একটি দলগত ছবিও যুক্ত করেন ট্রাম্প। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিন হাজারের বেশি লাইক এবং ছয় শতাধিক শেয়ার পায় পোস্টটি।

এই সময়টাই ক্রিকেটভক্তদের মধ্যে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্র যে বিশ্বকাপ খেলেছে, সেটি এত দেরিতে কেন জানলেন প্রেসিডেন্ট-এ নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে ক্রিকেটের বৈশ্বিক গ্রহণযোগ্যতার সীমাবদ্ধতার উদাহরণ হিসেবে দেখছেন।

মাঠের লড়াইয়ে অবশ্য যুক্তরাষ্ট্র দল প্রশংসা কুড়িয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। একপর্যায়ে মাত্র ৭৭ রানেই ভারতের ৬ উইকেট তুলে নেয় মার্কিন বোলাররা। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া শ্যাডলি ভ্যান স্কাল্কউইক ছিলেন যুক্তরাষ্ট্রের সেরা পারফরমার। তিনি ২৫ রান খরচায় ৪ উইকেট নেন।

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র দল ৮ উইকেটে ১৩২ রানেই থেমে যায়। ফলে ভারত ম্যাচ জিতে নেয় ২৯ রানে।

পরাজয়ের হতাশার মধ্যেই ট্রাম্পের দেরিতে আসা শুভেচ্ছাবার্তা যুক্তরাষ্ট্র দলের জন্য মানসিক শক্তি জোগাতে পারে বলে মনে করছেন। সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রাখতে এখন যুক্তরাষ্ট্রের সামনে বড় পরীক্ষা-আগামী ম্যাচে সামনে পাকিস্তান।

Previous Post

বাংলাদেশের পাশে পাকিস্তান, ভারত ম্যাচ খেলতে আইসিসির কাছে শর্ত

Next Post

সুখবর পেতে পারে বাংলাদেশ

Related Posts

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

7
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

6
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

10
Next Post
আইসিসি কি বিসিবির একমাত্র ভরসা? বিতর্কে উঠে এলো আয়ের অঙ্ক

সুখবর পেতে পারে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
6

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
20

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD