Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা

February 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

চেন্নাইয়ে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’-এর প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিল নিউজিল্যান্ড। আফগানিস্তানের করা ১৮২ রান ১৭.৫ ওভারেই তুলে নিয়ে ৫ উইকেটের দাপুটে জয় পেয়েছে কিউইরা। এই ম্যাচেই টি–টোয়েন্টি বিশ্বকাপে ১৭০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে তারা।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। শুরুটা ছিল কিছুটা ধীরগতির। ওপেনার ইব্রাহিম জাদরান ১০ রান করে আউট হন, আর রহমানুল্লাহ গুরবাজ করেন ২৭ রান। তবে তৃতীয় উইকেটে গুলবাদিন নাইব ও সেদিকুল্লাহ আতালের জুটিতে ইনিংস গতি পায়।

দুজনে মিলে ৫১ বলে যোগ করেন ৭৯ রান। আতাল ২৪ বলে ২৯ রান করে ফিরলেও গুলবাদিন এক প্রান্ত ধরে রেখে ফিফটি পূরণ করেন। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৩ রান করে থামেন তিনি। শেষদিকে ডারউইস রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবীর ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আফগানিস্তান।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। রাচীন রবীন্দ্র, ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি একটি করে উইকেট শিকার করেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে মুজিব উর রহমানের জোড়া আঘাতে ফেরেন ফিন অ্যালেন ও রাচীন রবীন্দ্র। ১.৪ ওভারে ১৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপস দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তৃতীয় উইকেটে তাঁদের ৭৪ রানের জুটি আফগানদের পরিকল্পনা ভেঙে দেয়।

ফিলিপস ২৫ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৪২ রান। এক প্রান্ত আগলে রেখে সাইফার্ট তুলে নেন নিজের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি। ৪৮ রানে জীবন পাওয়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করে আউট হন তিনি।

সাইফার্ট ও ফিলিপসের বিদায়ের পরও থেমে যায়নি নিউজিল্যান্ডের গতি। মার্ক চ্যাপম্যান ১৭ বলে করেন ২৮ রান। এরপর ড্যারিল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনার নির্বিঘ্নে বাকি পথ পাড়ি দেন। শেষ দিকে স্যান্টনারের টানা বাউন্ডারিতে আরও সহজ হয়ে যায় সমীকরণ। ১৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের পাশাপাশি উইকেটের পেছনে দুটি ক্যাচ ধরে ম্যাচসেরার পুরস্কার জেতেন টিম সাইফার্ট।

Previous Post

মাটি লুট ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ বিসিবির

Next Post

তদন্তে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ জাহানারার

Related Posts

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
বিশেষ প্রতিবেদন

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

3
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

10
দেশে ফিরলেন সাকিব-মুশফিক
বিশেষ প্রতিবেদন

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

18
Next Post
মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা

তদন্তে স্বচ্ছতার ঘাটতির অভিযোগ জাহানারার

Discussion about this post

সর্বশেষ..

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

by cricbdadmin
0
18

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ।...

হোম অব ক্রিকেটের ২০০

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

by cricbdadmin
0
11

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

অধিনায়কদের জন্য বিশেষ কার্ড, বিসিবির নতুন সম্মাননা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের সম্মান জানাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিসিবি। ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD