Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এটা জাতীয় অবমাননার প্রশ্ন- বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল

January 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অবস্থান এবার আরও স্পষ্ট, আরও কঠোর ভাষায় তুলে ধরলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে আইসিসি মধ্যস্থতার উদ্যোগ নিলেও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো নড়চড় হয়নি।

আসিফ নজরুলের বক্তব্যে পরিষ্কার, এই সংকট এখন আর কেবল ক্রিকেট বা নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সরাসরি জাতীয় সম্মান ও মর্যাদার প্রশ্ন।

বুধবার বিকেল চারটায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ফারুক আহমেদসহ বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘বাংলাদেশ কষ্ট করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রিকেট পাগল জাতি, অবশ্যই খেলতে চাই। কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে না। আমাদের ক্রিকেটার, দর্শক, সাংবাদিকদের নিরাপত্তার বিনিময়ে না। দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।’

আইসিসি থেকে পাওয়া সর্বশেষ চিঠি বাংলাদেশের উদ্বেগের গভীরতা বুঝতে ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন আসিফ নজরুল। তার বক্তব্যে উঠে আসে হতাশা ও ক্ষোভের সুর। তিনি বলেন, ‘আইসিসি থেকে আজ যে চিঠি পেয়েছি তা পেয়ে মনে হয়েছে ভারতে যে নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সেটা তারা বুঝতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু না, জাতীয় অবমাননা ইস্যু।’

তবে এরপরও বাংলাদেশ নিরাপত্তাকেই আলোচনার কেন্দ্রে রাখছে বলে জানান তিনি। বিশেষ করে মুস্তাফিজ ইস্যুকে বড় প্রমাণ হিসেবে সামনে আনেন আসিফ নজরুল। তার ভাষায়, ‘আমরা নিরাপত্তা ইস্যুকেই মুখ্য করে দেখছি। যেখানে বিসিসিআই নিজেই কলকাতাকে বলছে এই খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না উনাকে তোমার দল থেকে বাদ দেও। এটাই তো স্বীকৃতি যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নেই। ভারতে যে সাম্প্রদায়িক পরিস্থিতি আছে সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু আমাদের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করব না।’

ভারতে না খেলেও বিশ্বকাপ খেলার বিকল্প পথ হিসেবে শ্রীলঙ্কার নাম আবারও সামনে আনেন ক্রীড়া উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে শ্রীলঙ্কায়। এই অবস্থানে অনড় আছি। কেন এই অবস্থানে অনড় আছি আশা করি আইসিসিকে বুঝাতে সক্ষম হবো এবং আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিবে।’

আইসিসি বাংলাদেশের এই অবস্থান কতটা গ্রহণ করবে, তা এখনও অনিশ্চিত। তবে আসিফ নজরুল মনে করেন, বাংলাদেশের হাতে যুক্তির ঘাটতি নেই। তিনি বলেন, ‘আইসিসিকে বুঝানোর যথেষ্ট শক্ত যুক্তি আছে। আমাদের অবস্থানের মূলনীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, সম্মান ও মর্যাদার প্রশ্নে আপোষ করব না। আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি যা হবে আবার বসে সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত স্পষ্টভাবে এই সিদ্ধান্ত নিয়েছি, আইসিসিকে বোঝাবো আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নেই।’

বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সরকারের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করা হবে এবং নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Previous Post

বুলবুল–আসিফ নজরুলের কড়া বার্তা, ভারতে খেলতে রাজি নয় বাংলাদেশ

Next Post

স্নায়ুযুদ্ধ জিতে আবার টেবিলের চূড়ায় চট্টগ্রাম

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
স্নায়ুযুদ্ধ জিতে আবার টেবিলের চূড়ায় চট্টগ্রাম

স্নায়ুযুদ্ধ জিতে আবার টেবিলের চূড়ায় চট্টগ্রাম

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD