Tuesday, April 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজকে চিনতে দেরি করছে ক্রিকেট বিশ্ব?

December 28, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুস্তাফিজের সামনে রেকর্ডের সুবাস, শত উইকেট ছোঁয়ার পথে তাসকিন
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির বিস্তারে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে। সেই তালিকায় সবচেয়ে নিয়মিত নামটি এখন মুস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে শুরু করে এলপিএল ও আইএল টি-টোয়েন্টি-প্রায় সব বড় লিগেই নিজের জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি পেসার। কিন্তু পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট মহলে তাঁর নাম উচ্চারিত হয় তুলনামূলক কম। এই বিষয়টি সামনে এনেছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ।

সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজ, এমন সময় আসে আইপিএল নিলামের খবর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড় হন মুস্তাফিজ।

এই মূল্যায়নকে যথার্থ বলছেন মঈন আলী। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘খুবই খুশি আমি। এটা (কলকাতার ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা) তার প্রাপ্য। তবে সে খুবই আন্ডাররেটেড। সে দক্ষ হলেও আলোচনায় আসে কম।’

মঈনের এই মন্তব্যের পেছনে রয়েছে মাঠের অভিজ্ঞতা। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় মুস্তাফিজের সতীর্থ ছিলেন তিনি। সেই সময়ের পারফরম্যান্স আজও তাকে মুগ্ধ করে রেখেছে। কলকাতার বড় অঙ্কের বিনিয়োগকে তাই বাড়তি কিছু মনে করছেন না মঈন।

আইএল টি-টোয়েন্টিতেও নিজের কার্যকারিতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন মুস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নেওয়ার পাশাপাশি একটি ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। তাঁর ইকোনমি ছিল ৮.০৮। এই পারফরম্যান্সের আলোচনায় মঈনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন আদিল রশিদ। তিনি বলেন,
‘তার এটা (কলকাতার ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা) প্রাপ্য। আন্তর্জাতিক ক্রিকেটেও সে দারুণ পারফরমার। তবে সে ভীষণ আন্ডাররেটেড।’

আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন তিনি, ইকোনমি ৮.১৩। সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে শুরু করে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস-পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্স হতে যাচ্ছে তাঁর আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি।

চেন্নাই অধ্যায়ে মুস্তাফিজের ব্যবহার নিয়ে আক্ষেপও আছে মঈনের। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংসে তার জন্য আমার খারাপ লেগেছিল। সে শুরুতে ভালো বোলিং করেছিল। কিন্তু কয়েকটা ম্যাচে ভালো খেলতে পারেনি। তার বেশি খেলার সুযোগ হয়নি। সে দারুণ স্লোয়ার করতে পারে। অনেক বছর ধরেই করছে সেটা।’

আইএল টি-টোয়েন্টিতে মুস্তাফিজ খেলেছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের সঙ্গে। একদিকে এমআই এমিরেটসে সাকিব, অন্যদিকে শারজা ওয়ারিয়র্সে তাসকিন-বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের মাঠে তৈরি হয়েছিল আলাদা এক আবহ।

বর্তমানে সাকিব এখনও আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন। তাসকিন ও মুস্তাফিজ অবশ্য ২৪ ডিসেম্বর দেশে ফেরেন। তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। মুস্তাফিজ রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

Previous Post

মাঠে রেকর্ড-বাইরে অর্থবৃষ্টি, কেমন কাটল বছর মেসি ও রোনালদোর

Next Post

বিপিএলের মাঝপথেই বাংলাদেশের বিশ্বকাপের দল

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

2
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

4
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
ভারত-শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কখন?

বিপিএলের মাঝপথেই বাংলাদেশের বিশ্বকাপের দল

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
2

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
4

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD