Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির মাসসেরা হওয়ার পথে তাইজুল

December 5, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়ে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয় করতে পারলে তিনি হবেন দেশের চতুর্থ ক্রিকেটার। তার সঙ্গে মনোনীত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অফস্পিনার সিমন হারমার ও পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ-যার ফলে তৈরি হয়েছে স্পিনারদের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত দুই টেস্ট সিরিজে তাইজুল ছিলেন বাংলাদেশ দলের বোলিং আক্রমণের মূল ভরসা। ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে তিনি হন সিরিজের সবচেয়ে সফল বোলার। তার ধারাবাহিক ও নিয়ন্ত্রিত স্পিনে ভর করেই বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পথ সুগম করে।

এদিকে ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে সিমন হারমার ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রধান অস্ত্র। ২৫ বছর পর এশিয়ার কোনো দেশে সিরিজ জয়ের স্বাদ পায় প্রোটিয়ারা, আর সেই সাফল্যে বড় অবদান হারমারের ১৭ উইকেট। কলকাতা ও গুয়াহাটিতে দুই টেস্টে ৮.৯৪ গড়ে এই উইকেট সংগ্রহ তাকে সিরিজসেরা হওয়ার পাশাপাশি মাসের সেরা খেলোয়াড়ের তালিকায়ও এনে দিয়েছে শক্ত অবস্থান।

পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে দেখিয়েছেন ব্যাট-বলের ব্যতিক্রমী দক্ষতা। ওয়ানডেতে ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন চার উইকেট। টি-টোয়েন্টিতে তিনি আরও উজ্জ্বল—১২.৭২ গড়ে ১১ উইকেট ও ব্যাট হাতে কার্যকর ইনিংস। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার অবদান তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

এর আগে সাকিব আল হাসান দুইবার, মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ এই পুরস্কার জিতেছেন। এবার তাইজুলের সামনে সুযোগ।

Previous Post

খুলনায় নাটকীয় লড়াই, শেষে ড্র-তেই থামল ঢাকা-খুলনা ম্যাচ

Next Post

আইএল টি-টোয়েন্টিতে অভিষেকের আগে তাসকিনের বার্তা

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

4
পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

5
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

3
Next Post
ঘুম-কাণ্ড নিয়ে ব্যাখ্যা দিলেন তাসকিন

আইএল টি-টোয়েন্টিতে অভিষেকের আগে তাসকিনের বার্তা

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
4

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD