Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফিফ ম্যাজিকে জিতল খুলনা, রাজশাহীতে রোমাঞ্চের অপেক্ষা

October 27, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আফিফ ম্যাজিকে জিতল খুলনা, রাজশাহীতে রোমাঞ্চের অপেক্ষা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন আসরে জয় পেল খুলনা বিভাগ। নিজেদের মাঠে বরিশালকে ৭ উইকেটে হারিয়ে মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিয়াউর রহমানের দল। অন্যদিকে রাজশাহীতে চট্টগ্রাম ও স্বাগতিকদের লড়াই জমে উঠেছে শেষ দিনের আগে।

খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচের নায়ক এক কথায় আফিফ হোসেন ধ্রুব। তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে বরিশালের ব্যাটাররা। প্রথম ইনিংসে খুলনা তোলে ৩১৩ রান। জবাবে বরিশালের ব্যাটিং ধসে পড়ে মাত্র ১২৬ রানে-সেই ইনিংসে একাই ৬ উইকেট নেন আফিফ মাত্র ৩১ রানে।

ফলোঅনে পড়ে আবার ব্যাট করতে নেমেও খুব একটা লড়াই দেখাতে পারেনি বরিশাল। দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে থেমে যায় তাদের প্রতিরোধ। আফিফ এবার নেন আরও ২ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে মোট ৮ উইকেট।

৩৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা হারায় ৩ উইকেট, তবে জয়ের হাসি ফোটে শেষ পর্যন্ত তাদের মুখে। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন আফিফ।

রাজশাহীর শেখ কামাল স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ উপহার দিচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী। চট্টগ্রামের হয়ে ইয়াসির আলি চৌধুরী খেলেছেন দুটি ইনিংসেই গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রথম ইনিংসে করেন ১২৯ রান, আর দ্বিতীয় ইনিংসে আবারও সেঞ্চুরির পথে থেকে ৯২ রানে আউট হন তিনি।

তার ব্যাটে ভর করেই চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে তোলে ৯ উইকেটে ২৭৭ রান এবং রাজশাহীর সামনে ছুড়ে দেয় ৪৮৩ রানের বিশাল লক্ষ্য।

তৃতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ২১৯ রান। জয় পেতে হলে শেষ দিনে তাদের করতে হবে আরও ২৬৪ রান, হাতে আছে ৬ উইকেট। ক্রিজে আছেন দুই সেট ব্যাটার-প্রিতম কুমার (৫৬*) ও মেহরব হাসান (৫৪*)। প্রথম সেশনের পারফরম্যান্সই নির্ধারণ করবে ম্যাচের ভাগ্য।

Previous Post

শেষের ঝড়ে বাংলাদেশকে চাপে ফেলল উইন্ডিজ

Next Post

ব্যাটিং ব্যর্থতায় সর্বনাশ বাংলাদেশের

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ব্যাটিং ব্যর্থতায় সর্বনাশ বাংলাদেশের

ব্যাটিং ব্যর্থতায় সর্বনাশ বাংলাদেশের

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD