Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ওয়ানডেতে কেন আঁধারে হারিয়ে গেল মিরাজের বাংলাদেশ?

October 15, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা যেন দুই গল্পের এক উপন্যাস। প্রথম অংশে উজ্জ্বল নায়ক, টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে জয়ধ্বনি তোলে। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে সবকিছু উল্টে গেল। একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারল ৩-০ ব্যবধানে। শেষ ম্যাচে মাত্র ৯৩ রানে গুটিয়ে গিয়ে ২০০ রানের বিশাল ব্যবধানে পরাজয়- যা পরিণত হলো এক বিব্রতকর রেকর্ডে।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের আলো নিভে যাওয়ার পরও মিরাজের কণ্ঠে লজ্জা ও হতাশার প্রতিধ্বনি স্পষ্ট ছিল। তিনি বললেন, ‘আমরা স্বীকার করছি, এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের ভুল হয়েছে অনেক। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। তাদের বোলিং ভালো ছিল, তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’

এ যেন আত্মসমালোচনার ভাষা- যেখানে দায় স্বীকার করে নেতৃত্বের ভার টের পাচ্ছেন তরুণ অধিনায়ক।

ব্যাটিংয়ের বিপর্যয় ছিল বাংলাদেশের পতনের মূল কারণ। প্রথম ওয়ানডেতে ২২১, দ্বিতীয়টিতে ১০৯, আর শেষ ম্যাচে ৯৩- প্রতিটি পরিসংখ্যান যেন একেকটি নিচের দিকে নামা সিঁড়ি। দলের একমাত্র উজ্জ্বল দিক সাইফ হাসানের ৪৩ রানের ইনিংস। বাকিদের রান এমন যে তা দেখলে ফোন নম্বর মনে হয়- ৭, ৩, ৭, ৬, ০, ২, ৪, ৫, ৯, ২।

মিরাজ জানেন, এই ব্যাটিংয়ে জেতা যায় না, ‘আপনি যদি রান করতে না পারেন, তাহলে জেতা সম্ভব নয়। ব্যাটিংয়ের শুরু থেকে মাঝের দিক পর্যন্ত সবাইকে দায়িত্ব নিতে হবে। এখন আমাদের লক্ষ্য পরের সিরিজ।’

দীর্ঘদিন পর ওয়ানডে খেলা, সেটাকেও কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি, ‘৫০ ওভার খেলতে না পারলে ওয়ানডেতে জেতা অসম্ভব। আমরা অনেকদিন পর এই ফরম্যাট খেলেছি। সবাই ভাবছে, কীভাবে আবার নিজেদের জায়গায় ফেরা যায়।’

কিন্তু শুধু ফরম্যাট নয়, বাংলাদেশের সমস্যা এখন মানসিকও। একের পর এক পরাজয়, ব্যাটিং ব্যর্থতা, নেতৃত্বে নতুন চাপ- সব মিলিয়ে দলের মনোবল যেন ভেঙে পড়েছে। সর্বশেষ ১২ ওয়ানডের ১১টিতে হার, টানা চার সিরিজে পরাজয়, আর র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে আসা- এই পরিসংখ্যানই বলে দেয় বাংলাদেশ এখন কোন অবস্থানে দাঁড়িয়ে।

আফগানদের বিপক্ষে এই সিরিজ শেষে মিরাজের চোখ এখন সামনে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। কিন্তু তার কণ্ঠে ভরসার চেয়ে উদ্বেগই বেশি, ‘আমরা ব্যাটিং নিয়ে চিন্তিত। রান না করলে জেতা সম্ভব না। টপ ও মিডল অর্ডারের সবাইকে নিয়মিত পারফর্ম করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কীভাবে ভালো করা যায়, সেটিই এখন ভাবছি।’

২০০ বা তার বেশি রানে হার- বাংলাদেশের ইতিহাসে এর আগেও পাঁচবার হয়েছে। এবার আফগানিস্তানের বিপক্ষে সেই তালিকায় যোগ হলো আরেকটি অধ্যায়। পার্থক্য শুধু, এবার দলের নেতৃত্বে নতুন মুখ, কিন্তু ব্যর্থতার চিত্র পুরোনোই!

Previous Post

৯৩ রানে গুটিয়ে ২০০ রানে হার, ওয়ানডেতে নতুন হতাশার গল্প লিখল বাংলাদেশ!

Next Post

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট অনলাইনে

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

2
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
মিরপুরে ওয়ানডে, চট্টগ্রামে টি-টোয়েন্টি: দেখে নিন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ সূচি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট অনলাইনে

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD