Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বুলবুলের হাতে বিপিএল, রাজ্জাক-ফাহিমদের নতুন দায়িত্ব

October 7, 2025
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রস্তুতির নতুন পথ খুঁজছে বিসিবি
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন বোর্ড, নতুন সূচনা-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে মঙ্গলবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হলো প্রথম সভা। এই সভাতেই ঘোষণা করা হলো বোর্ডের বিভিন্ন স্থায়ী ও কার্যকরী কমিটির দায়িত্ব বণ্টন।

সভায় সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের নেতৃত্ব। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএলের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন। তাঁর অধীনে থাকছে ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটিও। গভর্নিং কাউন্সিলের নতুন সদস্যসচিব হয়েছেন ইফতেখার রহমান। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ডিসেম্বর-জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে বিপিএলের নতুন আসর।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন নাজমুল আবেদিন ফাহিম। গেম ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক সাদেক, বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে আসিফ আকবর। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট দায়িত্ব নিয়েছেন হাই পারফরম্যান্স (এইচপি) কমিটির। আর সাবেক তারকা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক হয়েছেন নারী ক্রিকেট উইংয়ের প্রধান।

তবে আলোচনায় এসেছে আরেকটি নাম-ফারুক আহমেদ। বিপিএলের সাবেক চেয়ারম্যান ও বোর্ডের সহসভাপতি হলেও এবার কোনো কমিটিরই প্রধান হননি তিনি।

নতুন কমিটিতে যুক্ত হয়েছেন আরও অনেক পরিচালক-নাজমুল ইসলাম (ফাইন্যান্স), আমজাদ হোসেন (মিডিয়া), শানিয়ান তানিম (ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট), মুখলেসুর রহমান খান (অডিট), রাহাত সামস (বাংলাদেশ টাইগার্স), মেহেরাব আলম চৌধুরী (সিকিউরিটি), আদনান রহমান দীপন (সিসিডিএম) ও জুলফিকার আলী খান (ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি)।

বিসিবির নতুন কার্যকরী কমিটি-

ওয়ার্কিং কমিটি-

আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান)

ক্রিকেট অপারেশন্স-

নাজমুল আবেদিন ফাহিম (চেয়ারম্যান)

ফাইন্যান্স কমিটি-

নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)

ডিসিপ্লিনারি কমিটি-

ফায়াজুর রহমান (চেয়ারম্যান)

গেম ডেভেলপমেন্ট কমিটি-

ইশতিয়াক সাদেক (চেয়ারম্যান)

টুর্নামেন্ট কমিটি-

আহসান ইকবাল চৌধুরী (চেয়ারম্যান)

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি-

আসিফ আকবর (চেয়ারম্যান)

গ্রাউন্ডস কমিটি-

আমিনুল ইসলাম বুলবুল (চেয়ারম্যান), রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি-

শানিয়ান তানিম (চেয়ারম্যান)

আম্পায়ার্স কমিটি-

ইফতেখার রহমান মিঠু (চেয়ারম্যান)

মার্কেটিং ও কমার্শিয়াল-

শাখাওয়াত হোসেন (চেয়ারম্যান)

মেডিকেল কমিটি-

মোহাম্মদ মনজুর আলম (চেয়ারম্যান)

টেন্ডার ও পারচেস কমিটি-

-আবুল বাশার (চেয়ারম্যান), হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)

মিডিয়া ও কমিউনিকেশন কমিটি-

আমজাদ হোসেন (চেয়ারম্যান)

অডিট কমিটি-

মুখলেসুর রহমান খান (চেয়ারম্যান)

নারী ক্রিকেট কমিটি-

আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান)

লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল-

ইয়াসির মোহাম্মদ ফয়সাল (চেয়ারম্যান)

সিকিউরিটি কমিটি-

মেহেরাব আলম চৌধুরী (চেয়ারম্যান)

সিসিডিএম কমিটি-

আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়াজুর রহমান (ভাইস-চেয়ারম্যান)

ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি-

জুলফিকার আলী খান (চেয়ারম্যান)

হাই পারফরম্যান্স কমিটি-

খালেদ মাসুদ পাইলট (চেয়ারম্যান)

বাংলাদেশ টাইগার্স-

রাহাত সামস (চেয়ারম্যান)

ওয়েলফেয়ার কমিটি-

মোকছেদুল কামাল (চেয়ারম্যান)

বিপিএল-

বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান- আমিনুল ইসলাম বুলবুল

 

Previous Post

নতুন সূচনায় ফারুক, কাজ করতে চান একসঙ্গে

Next Post

এনএসসির নতুন সিদ্ধান্তে বিসিবির পরিচালক রুবাবা দৌলা

Related Posts

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

7
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

4
চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
Next Post
এনএসসির নতুন সিদ্ধান্তে বিসিবির পরিচালক রুবাবা দৌলা

এনএসসির নতুন সিদ্ধান্তে বিসিবির পরিচালক রুবাবা দৌলা

Discussion about this post

সর্বশেষ..

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
4

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD