Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খেলতে না পেরে যা বললেন লিটন দাস

October 2, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফাইনালের আক্ষেপ মুছে ট্রফির খোঁজে লিটন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

চোটে এশিয়া কাপ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে। এবার সেই একই কারণে আফগানিস্তানের বিপক্ষে শুরু হওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। বুধবার রাতে ঢাকায় ফেরার পর গণমাধ্যমের সামনে লিটনের কণ্ঠে ঝরল হতাশা ও আক্ষেপের সুর।

লিটনের আক্ষেপ, ভারত-পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে এশিয়া কাপে মাঠে নামার সুযোগ পাননি তিনি। লিটন বলেন, ‘এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ম্যাচগুলো বিগ ম্যাচ। ছোটবেলা থেকেই এগুলো দেখেছি। বড় দলের বিপক্ষে খেলতে পারিনি, খেলতে পারলে ভালো লাগত।’

দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে লিটনের খোলামেলা মন্তব্য, ‘প্রথম কয়েকটা ম্যাচে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। ভারতের স্পিন খুব ভালো ছিল, আমরা মানিয়ে নিতে পারিনি। পাকিস্তানের বিপক্ষেও টার্গেট চেজ করার মতো বিশ্বাস ছিল। কিন্তু ব্যাটার হিসেবে ব্যর্থ হয়েছি।’

ইনজুরি থেকে সেরে ওঠাই এখন লিটনের প্রধান কাজ। তিনি বলেন, ‘এখন আগে রিকভারি করতে হবে। সামনে সিরিজগুলো চ্যালেঞ্জিং হবে। বড় মঞ্চে পারফরম্যান্স সবসময় আলাদা বুস্টআপ করে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলে অভিজ্ঞ ক্রিকেটারদের প্রয়োজনীয়তার কথা বললেন লিটন, ‘বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা খুব দরকার। নিয়মিত যারা খেলবে, তাদের জন্য পারফরম্যান্স সহজ হয়। তাই দলে সিনিয়রদের উপস্থিতি জরুরি।’

এশিয়া কাপে ব্যর্থতার পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ছিলেন লিটন। দেশে ফিরে আবারও বললেন, ‘আমরা সবসময় চেষ্টা করেছি, কষ্ট করেছি। হয়তো মুখে হাসি ফুটাতে পারিনি। তবে আশা করছি সামনে আমরা সেটা পূরণ করতে পারব।’

Previous Post

এশিয়া কাপের হতাশা কাটিয়ে আফগান মিশনে বাংলাদেশ

Next Post

লিটনকে ছাড়াই মাঠে বাংলাদেশ, রশিদের চোখ বিশ্বকাপে

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
লিটনকে ছাড়াই মাঠে বাংলাদেশ, রশিদের চোখ বিশ্বকাপে

লিটনকে ছাড়াই মাঠে বাংলাদেশ, রশিদের চোখ বিশ্বকাপে

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD