Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকার জয়রথে সৈকতের ম্যাজিক, সোহানের ব্যাটে রাজশাহীর ঝড়

September 26, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ঢাকার জয়রথে সৈকতের ম্যাজিক, সোহানের ব্যাটে রাজশাহীর ঝড়
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার জমজমাট দিনে টি-টোয়েন্টি আসরে রঙ ছড়িয়েছে দুই বিভাগের দুই তারকা। সকালে ব্যাটে-বলে অলরাউন্ড কৃতিত্ব দেখিয়ে ঢাকাকে বড় জয় এনে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর বিকেলের ম্যাচে ব্যাট হাতে শতকের দুয়ারে দাঁড়িয়ে গিয়েও ঝড়ো ইনিংসে রাজশাহীর জয় নিশ্চিত করেছেন হাবিবুর রহমান সোহান।

সৈকতের ব্যাটিং উৎসবে রংপুর বিধ্বস্ত

প্রথমে ব্যাট করে ঢাকার ব্যাটিং ছিল পরিপাটি। ইনিংসের ভরসা ছিলেন আরিফুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন। আরিফুল ধীরস্থির ব্যাটিংয়ে অপরাজিত ৫৯ রান করেন, অন্যপ্রান্তে ঝড় তোলেন সৈকত। মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত খেলেন ৩২ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস। শেষ দুই বলে টানা দুটি ছক্কা মেরে দর্শকদের মাতিয়ে দেন তিনি।

ঢাকার ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের ব্যাটিং ভেঙে পড়ে দ্রুত। নাঈম ইসলাম অপরাজিত থাকেন ২৬ রানে, তবে বাকিরা দাঁড়াতেই পারেননি। দশ নম্বরে নামা আবু হাশিম কিছুটা লড়াই করে ২৫ রান করলেও শেষ পর্যন্ত রংপুর থেমে যায় ১০০ রানে। জয় নিশ্চিত হয় ঢাকার ৭১ রানের ব্যবধানে। সৈকত ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে করলেন মাত্র এক বল, আর তাতেই তুলে নিলেন উইকেট।

সেঞ্চুরির স্বপ্ন ভাঙলেও রাজশাহীর নায়ক সোহান

দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার দেওয়া ১৭১ রানের লক্ষ্য রাজশাহী তাড়া করে ফেলেছে ২৩ বল বাকি থাকতেই। এর কৃতিত্ব মূলত দুই ওপেনারের—হাবিবুর রহমান সোহান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাওয়ার প্লে থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে খুলনার বোলারদের চাপে রাখেন তারা। ২২ বলে ফিফটি পূর্ণ করেন সোহান, এগিয়ে যান প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দিকে। কিন্তু ৯৪ রানে এসে বোল্ড হয়ে ফেরেন আক্ষেপ নিয়ে। তার ৪৪ বলের ইনিংসে ছিল ১০ চার ও ৬ ছক্কা। অন্যপ্রান্তে শান্ত ছিলেন ঠাণ্ডা মাথায়। ৩৯ বলে অপরাজিত ৬৫ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

খুলনার হয়ে সৌম্য সরকার খেলেছিলেন ৩৪ বলে ৬৩ রানের ইনিংস, আফিফ করেন ৫০। কিন্তু সেই রানকেও যথেষ্ট মনে হয়নি সোহান-শান্তের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে। রাজশাহী শেষ পর্যন্ত জেতে ৮ উইকেটে।

Previous Post

আফগানদের বিপক্ষে এবার লড়াই বাংলাদেশের

Next Post

বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত ক্রিকেট, ক্রীড়া উপদেষ্টার কড়া প্রতিক্রিয়া

Related Posts

হোম অব ক্রিকেটের ২০০
বিশেষ প্রতিবেদন

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

5
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

5
নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী
বিশেষ প্রতিবেদন

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

8
Next Post
বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত ক্রিকেট, ক্রীড়া উপদেষ্টার কড়া প্রতিক্রিয়া

বিসিবি নির্বাচন ঘিরে উত্তপ্ত ক্রিকেট, ক্রীড়া উপদেষ্টার কড়া প্রতিক্রিয়া

Discussion about this post

সর্বশেষ..

হোম অব ক্রিকেটের ২০০

শিক্ষার্থীরা বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ দেখবেন বিনামূল্যে

by cricbdadmin
0
5

আসন্ন বাংলাদেশ–পাকিস্তান টেস্ট সিরিজ সামনে রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার বিনামূল্যে মাঠে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ

by cricbdadmin
0
5

আইসিসির বার্ষিক হালনাগাদে বড় কোনো নাটকীয় পরিবর্তন না এলেও বাংলাদেশের জন্য খবরটি ইতিবাচক। সামান্য পয়েন্ট বৃদ্ধি, সঙ্গে প্রতিদ্বন্দ্বী দলের পতন-এই...

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
8

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD