Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারত পরীক্ষায় রাতে পাশ করলেই খুলবে লিটনদের স্বপ্নের দরজা

September 24, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারত পরীক্ষায় রাতে পাশ করলেই খুলবে লিটনদের স্বপ্নের দরজা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন এখন হাতের নাগালে বাংলাদেশের। কিন্তু সেই স্বপ্নের পথে সামনে দাঁড়িয়ে এশিয়ার ক্রিকেট দানব ভারত। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় লড়াইয়ে নামবে লিটন দাসের দল। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে পেয়েছে শুভসূচনা। এবার আরও বড় পরীক্ষা—ভারত। জয় মানেই ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া, পরাজয় মানেই সমীকরণ জটিল হয়ে যাওয়া।

সুপার ফোরের প্রথম ম্যাচেই দেখিয়েছে নিজেদের লড়াই করার ক্ষমতা। শ্রীলঙ্কাকে মাত্র ১৬৮ রানে থামিয়ে দিয়েছিল বোলাররা। ব্যাট হাতে সাইফ হাসান আর তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ভর করে সহজ জয় নিশ্চিত করার পথেই ছিল বাংলাদেশ। যদিও শেষ ওভারে টানটান উত্তেজনা তৈরি হয়, শেষ পর্যন্ত জয়টা ছিনিয়ে এনেছিল লাল-সবুজ। সেই জয়ই আজ ভারতের বিপক্ষে লড়াইয়ে আত্মবিশ্বাস জোগাচ্ছে।

দুবাইয়ে ইতিমধ্যেই একাধিক ম্যাচ খেলার পর উইকেট ধীর হয়ে গেছে। এই উইকেট স্পিনারদের পক্ষে কথা বলবে, আর সেটিই বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। টসও হতে পারে বড় ফ্যাক্টর। রান তাড়া করে দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাই ভাগ্য যদি লিটনের পাশে থাকে, তবে টসেও এগিয়ে থাকবে টাইগাররা।

ভারত টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজেয়, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও হারিয়েছে। তবু ভয় পাচ্ছেন না বাংলাদেশের কোচ ফিল সিমন্স, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। আমরা শুধু আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। ভারতের পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করব।’

টি-টোয়েন্টিতে ১৭ বার লড়াইয়ে বাংলাদেশ মাত্র একবারই জিতেছে ভারতের বিপক্ষে। এশিয়া কাপে তো আরও কঠিন হিসাব—১৫ ম্যাচে ১৩ জয় ভারতের, ২ জয় বাংলাদেশের। তবে ক্রিকেটে অতীতের পরিসংখ্যান অনেক সময়ই বর্তমানকে আটকাতে পারে না। আজ যদি সেরা দিনে খেলতে পারে টাইগাররা, তবে সেই ইতিহাস বদলানো সম্ভব।

Previous Post

সুপার ফোরে অঙ্কের খেলায় আটকে বাংলাদেশ-শ্রীলঙ্কা

Next Post

ওপেনিংয়ে সাইফ-তানজিদের প্রশংসা, মুস্তাফিজকে আসল ভরসা!

Related Posts

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী
বিশেষ প্রতিবেদন

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

5
ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়
বিশেষ প্রতিবেদন

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

9
কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
Next Post
শেষ ওভারে নাটকীয় জয়, বাঁচল বাংলাদেশের স্বপ্ন

ওপেনিংয়ে সাইফ-তানজিদের প্রশংসা, মুস্তাফিজকে আসল ভরসা!

Discussion about this post

সর্বশেষ..

নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী

বিপিএলে বকেয়া বিতর্ক, নাসুমের অভিযোগে নতুন মোড়

by cricbdadmin
0
5

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার বিষয়টি আবারও আলোচনায় এসেছে জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের...

ফের বড় ধাক্কা মোহামেডানের, নিষিদ্ধ তাওহীদ হৃদয়

ক্ষুব্ধ হৃদয়, চাইলেন দৃষ্টান্তমূলক শাস্তি

by cricbdadmin
0
9

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গন থেকেও উঠছে প্রতিবাদের আওয়াজ। জাতীয় দলের ক্রিকেটার...

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD