জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসরের টি-টোয়েন্টি আয়োজন নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক উচ্ছ্বাস। বিশেষ করে রাজশাহী ও বগুড়ার দর্শকরা এই ঘরোয়া ক্রিকেটের আনন্দকে উদ্দীপক হিসেবে দেখছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রথম দিন থেকেই একের পর এক ম্যাচ বাতিল হতে থাকে, আর শেষ পর্যন্ত আজ টুর্নামেন্টকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল বিসিবি।
১৪ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে রাজশাহীতে ম্যাচটি সীমিত ৫ ওভারে খেলা যায়, কিন্তু বগুড়ার ম্যাচ পুরোপুরি বাতিল হয়। পরবর্তী দুই দিনের বৃষ্টিপ্রবণ আবহাওয়ার কারণে বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তর করা হলেও সেখানেও মাঠ উপযুক্ত ছিল না। টানা তিন দিনে নির্ধারিত ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি মাঠে গড়ায়।
১৪ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে রাজশাহী ও ঢাকা মেট্রোর ম্যাচ ৫ ওভারের কার্টেল ওভারে অনুষ্ঠিত হলেও বগুড়ায় সিলেট ও রংপুরের ম্যাচ মাঠে গড়ায়নি। এ অবস্থায় বগুড়ার পরবর্তী ম্যাচগুলোও রাজশাহীতে সরানো হয়, যা নিয়ে স্থানীয় সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই টিকিটের টাকা ফেরতের দাবি তুলেন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এক দিনের বৃষ্টিতেও মাঠকে অখেলাযোগ্য করে তোলে। ১৫ ও ১৬ সেপ্টেম্বরের ম্যাচগুলো রাজশাহীতে সরিয়ে আনা হলেও রাজশাহীও ভেজা আউটফিল্ডে খেলার জন্য প্রস্তুত ছিল না। সোমবার বরিশাল ও ঢাকা বিভাগের ম্যাচ বাতিল ঘোষণা করা হয়, এরপর খুলনা ও চট্টগ্রামের খেলাও সম্ভব হয়নি। ফলে প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি বাতিল হয়।
বিসিবি নতুন পরিকল্পনা অনুযায়ী ফাইনাল ২০ সেপ্টেম্বর ও সিলেট পর্ব ২২ সেপ্টেম্বর থেকে শুরু করার চেষ্টা করেছিল। তবে আবহাওয়ার অস্থিতিশীলতার কারণে সেই পরিকল্পনাও কার্যকর করা যায়নি।










Discussion about this post