Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এশিয়ার সেরা সবর্কালের টি-টোয়েন্টি দলে সাকিব, অধিনায়ক ধোনি

September 7, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের আগে বিশেষ এক উদ্যোগে সর্বকালের সেরা এশিয়ান টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেই একাদশে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকেট বিশেষজ্ঞদের তৈরি দলে অলরাউন্ডার সাকিব আছেন পাকিস্তানের সাবেক সুপারস্টার শহীদ আফ্রিদির সঙ্গে। একাদশে ভারতীয় ক্রিকেটার সর্বাধিক চারজন, শ্রীলঙ্কার তিনজন, পাকিস্তানের দুজন এবং বাংলাদেশ ও আফগানিস্তান থেকে একজন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন।

দলের ওপেনিং জুটি গড়েছেন সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। এরপর ব্যাটিং অর্ডারে আছেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে রাখা হয়েছে সাকিবকে, তার পরেই শহীদ আফ্রিদি। স্পিন আক্রমণে রশিদ খান, আর পেস বিভাগে উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা আছেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাঈদ আজমল।

এই দল গঠনে শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টি পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে। একই সঙ্গে কোনো দেশ থেকে সর্বাধিক চারজন খেলোয়াড় রাখার শর্তও ছিল।

অলরাউন্ড দক্ষতায় সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় দলে তার অবদান যেমন দৃষ্টিগ্রাহ্য, তেমনি বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি সমানভাবে কার্যকর। তাই বিশেষজ্ঞদের চোখে সাকিব পেয়েছেন এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ-

মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।

Previous Post

মাহমুদউল্লাহ ফের মাঠে, যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন অধ্যায়

Next Post

‘অংশ নিতে নয়, চ্যাম্পিয়ন হতে যাচ্ছি’

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
‘অংশ নিতে নয়, চ্যাম্পিয়ন হতে যাচ্ছি’

‘অংশ নিতে নয়, চ্যাম্পিয়ন হতে যাচ্ছি’

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD