Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জয়ে আত্মতুষ্টি নয়, চোখ এখন ভবিষ্যতের পথে

July 17, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জয়ে আত্মতুষ্টি নয়, চোখ এখন ভবিষ্যতের পথে
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ঐতিহাসিক এক কীর্তি গড়েছে বাংলাদেশ দল। কিন্তু এই সাফল্যে ভেসে যাওয়ার বদলে ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের কথা ভাবছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। ঢাকায় ফিরে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি পরিষ্কারভাবে বলেছেন-এই জয় যাত্রার শেষ নয়, বরং শুরু।

আজ নাফিস বলেন, ‘অবশ্যই দারুণ জয়। কিন্তু এখান থেকেই শুরু করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ধারাবাহিকতা।’

নাফিস ইকবাল আরও বলেন, ‘আমরা কেবল সিরিজ জয়ের পর উদযাপন করলেই হবে না, বরং আমাদের খেয়াল রাখতে হবে—প্রতিটি ছোট অর্জনও যেন আমরা উদযাপন করি এবং মূল্য দিই। তাহলেই গড়ে উঠবে উন্নতির ভিত।’

তিনি উদাহরণ টেনে এনিয়ে বললেন, ‘ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে হয়তো আমরা ১০ থেকে ৯ নম্বরে এসেছি। এটাও অর্জন। দেশের ক্রিকেট যদি উন্নতি করতে চায়, তাহলে আমাদের এ ধরনের ছোট সাফল্যগুলোকেও গুরুত্ব দিতে হবে-সাংবাদিকদের, দর্শকদের, সবারই।’

এদিকে প্রশংসিত হয়েছেন লিটন দাস, যিনি সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন। নাফিস বলেন, ‘এই সিরিজে আসা ওর জন্য সহজ ছিল না। বাইরে অনেক নেতিবাচক কথা, সোশ্যাল মিডিয়ার চাপ, ট্রল-সব মিলিয়ে কঠিন সময় গেছে। কিন্তু লিটন যেভাবে ফিরে এসেছে, তাতে ওর ক্যারেক্টার বোঝা যায়।’

সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল-ভাল ক্রিকেট খেলতে হলে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ‘আমরা জিতেছি ঠিক আছে, কিন্তু তাতে খুব বেশি আবেগে ভেসে গেলে চলবে না। ভারসাম্য রাখতে হবে, যাতে সাফল্য টিকিয়ে রাখা যায়।’

Previous Post

শ্রীলঙ্কায় সিরিজ জেতা দল নিয়েই পাকিস্তানের সঙ্গে লড়বে বাংলাদেশ

Next Post

সাকিবের একার লড়াই, তবে জিতল না দল

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
সাকিবের একার লড়াই, তবে জিতল না দল

সাকিবের একার লড়াই, তবে জিতল না দল

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD