Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লারার রেকর্ডের কাছে গিয়ে সম্মানের জায়গায় দাঁড়িয়ে গেলেন মুল্ডার!

July 7, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লারার রেকর্ডের কাছে গিয়ে সম্মানের জায়গায় দাঁড়িয়ে গেলেন মুল্ডার!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ইনিংস অনেকটা দূরের এক স্বপ্নের মতোই ছিল। কেউ কেউ কাছে গিয়েছেন, কিন্তু ছুঁতে পারেননি। সেই কাতারেই এবার যুক্ত হলেন উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক খেলেছেন ৩৬৭ রানের এক ঐতিহাসিক ইনিংস। কিন্তু যখন তিনি থামলেন, তখন রেকর্ড থেকে দূরে ছিলেন মাত্র ৩৩ রান। অথচ সেই রান টপকানোর সুযোগটা নিলেন না তিনি!

মুল্ডারের ইনিংস শুরু হয়েছিল আগের দিনের ২৬৪ রান থেকে। পরদিন সকালে যেন এক ভিন্ন মেজাজে নেমেছিলেন তিনি। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত গতিতেই এগিয়ে যান তিনশ রানের দিকে। ২৯৭ বলে পৌঁছান ট্রিপল সেঞ্চুরিতে, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। তার চেয়ে কম বলে এই কীর্তি গড়েছেন কেবল বীরেন্দর শেবাগ।

ইতিহাসের পাতায় মুল্ডারের নাম উঠেছে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট ইনিংসধারী ব্যাটসম্যান হিসেবে। হাশিম আমলার ৩১১* রানের রেকর্ড ছাপিয়ে গেছেন তিনি। সেই সঙ্গে তিনিই দেশের প্রথম অধিনায়ক, যিনি টেস্টে ট্রিপল সেঞ্চুরির স্বাদ পেলেন। স্মিথ, ডি ভিলিয়ার্স, কার্স্টেন, কালিনান-সবার স্কোরই এখন তার পেছনে।

কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল, ক্রিকেট বিশ্ব হয়তো আবার কোনো এক বিকেলবেলা নতুন একটি ইতিহাস দেখতে যাচ্ছে-মুল্ডার নিজেই থেমে গেলেন। মধ্যাহ্ন বিরতির পরই ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। কোনো চাপ ছিল না, কোনো সংকটও না। তবু লারার রেকর্ডকে অক্ষত রেখে মাঠ ছাড়লেন মুল্ডার।

তার এই সিদ্ধান্ত অনেককে বিস্মিত করেছে। অনেকেই বলছেন, এটিই খেলোয়াড়সুলভ সম্মান ও আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত প্রকাশ। কেউ কেউ মনে করছেন, তিনি চাইলে সহজেই ইতিহাসের পাতায় সবচেয়ে বড় ইনিংসের মালিক হতে পারতেন। কিন্তু তিনি চাইলেন না, দলকে প্রাধান্য দিলেন, কিংবা হয়তো লারাকে ছুঁয়ে না যাওয়ার ইচ্ছেই ছিল মনের ভেতরে!

Previous Post

ফিরেই লড়াইয়ের বার্তা সাইফউদ্দিনের, লক্ষ্য স্থায়ী হওয়া

Next Post

বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দল ঘোষণা

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

3
অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
Next Post
বাংলাদেশ সিরিজের দল সাজালো শ্রীলঙ্কা, চার স্পিনারে ভরসা

বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দল ঘোষণা

Discussion about this post

সর্বশেষ..

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের

সালাহউদ্দীনের নতুন মিশন, জাতীয় দল ছেড়ে এইচপিতে

by cricbdadmin
0
3

৮ মে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজই আপাতত জাতীয় দলে মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। গুঞ্জনকে...

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD