Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইনিংস ও ২৪৮ রানে হারল বাংলাদেশ

February 1, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ইনিংস ও ২৪৮ রানে হারল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার বিশাল সংগ্রহের সামনে ব্যাট করতে নেমে সেই একই অবস্থা বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসেও তথৈবচ ব্যাটিং। বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাটসম্যানরা শুরু করেন সাজঘরে ফেরার মিছিল। প্রথম সেশনেই আউট ৫ ব্যাটসম্যান। চতুর্থ দিন লাঞ্চের পর বাকীরাও সেই একইভাবে ফিরে গেলেন। তাতেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ ২৫০ রানে।
এর অর্থ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুশফিকুর রহীমের দল হারল ইনিংস ও ২৪৮ রানের বিশাল ব্যবধানে।
এমন বিপর্যয়ের মুখে দাড়িয়েও বৃহস্পতিবার হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক। ঠিক ৫০ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। কিন্তু অন্য ব্যাটসম্যানরা যারপরনাই ব্যর্থ! সাকিব আল হাসান ফিরেন ২৫ রানে। এর আগে মার্শাল আইয়ুব ১৮ এবং শামসুর রহমান শুভ ৯ রানে আউট হয়ে যান। অধিনায়ক মুশফিকুর রহীম লাঞ্চ বিরতির ঠিক আগে ১৪ রানে আউট হয়ে যান! লঙ্কানদের বিপক্ষে বোলারদের মতো ব্যাটসম্যানদেরও অসহায় মনে হল। তবে শেষ উইকেট জুটিতে আল আমিন এবং রুবেল হোসেন যোগ করেন ৫৩ রান। আল আমিনের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান। রুবেল করেন ১৭।
এর আগে মাহেলা জয়াবর্ধানের ডাবল সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৭৩০ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ ১ম ইনিংসে অলআউট হয়ে তুলেছিল ২৩২ রান।
৪ ফেব্রুয়ারি থেকে চট্রগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩২/১০ (মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২; এরাঙ্গা ৪/৪৯) ও ২য় ইনিংস ২৫০/১০ (তামিম ১১, শামসুর ৯, মার্শাল ১৮, মুমিনুল ৫০, সাকিব ২৫, মুশফিক ১৪, নাসির ২৯, সোহাগ ২৩, রুবেল ১৭, আল-আমিন ৩২*; পেরেরা ৫/১০৯, লাকমল ৩/৩৯)
শ্রীলঙ্কা: ১ম ইনিংস ৭৩০/৬ ডিক্লে. (জয়াবর্ধনে ২০৩*, সিলভা ১৩৯, ভিতানাগে ১০৩* ম্যাথুস ৮৬, সাঙ্গাকারা ৭৫; সাকিব ৩/১৫৯)
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ২৪৮ রানে জয়ী
ম্যাচসেরা: মাহেলা জয়াবর্ধনে

Previous Post

টেস্ট খেলা নিয়ে সংশয় নেই বাংলাদেশের

Next Post

পাপনের মুখে যুদ্ধ জয়ের হাসি

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
পাপনের মুখে যুদ্ধ জয়ের হাসি

পাপনের মুখে যুদ্ধ জয়ের হাসি

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD