Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষজ্ঞ কলাম

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

June 24, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি। কিন্তু রান করতে ভোলেননি নুরুল হাসান সোহান। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে ঝড় তোলার পরও নাম উঠল না শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে। তবে তিনি থেমে থাকার মানুষ নন। বলেই ফেললেন মনের কথাটা, ‘যদি নিয়মিত হতে পারতাম, তাহলে হয়তো ক্যারিয়ারটা অন্য রকম একটা জায়গায় থাকত।’

একটা দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও জাতীয় দলে নিজেকে নিয়মিত করতে পারেননি। ঢাকা প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে ৫১২ রান, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে ৯৭ রানের চোখ ধাঁধানো ইনিংস-সবই তার পক্ষে কথা বলেছে। তবুও সুযোগটা এল না!

সোহানের কণ্ঠে লুকানো ছিল না হতাশা, ‘অবশ্যই আক্ষেপ ওই জায়গায় আছে। জাতীয় দলে খেলার স্বপ্ন না থাকলে ক্রিকেট খেলারই তো মানে থাকে না।’ কথার শেষে যেন একটা দৃঢ়তাও ছিল-স্বপ্ন এখনো বেঁচে আছে, যদিও বাস্তবতা কঠিন।

নির্বাচকেরা অবশ্য জানিয়েছেন, তিনি ‘বিবেচনায়’ আছেন। তবে একই স্কোয়াডে একাধিক উইকেটরক্ষক না রাখার সিদ্ধান্তে বাদ পড়েছেন তিনি। লিটন দাস দলে ফিরেছেন, আছেন জাকের আলীও।

তবে এই মুহূর্তে সোহান তাকিয়ে গ্লোবাল সুপার লিগের দিকে, যেখানে গতবার রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবারের আসর শুরু ১০ জুলাই, গায়ানায়। যদিও এখনো প্রস্তুতি শুরু হয়নি তাঁর, কারণ মন পড়ে ছিল জাতীয় দলের দিকেই।

নুরুল হাসান সোহানের গল্পটা কেবল রান আর পরিসংখ্যানের নয়। এটা এক লড়াইয়ের গল্প-যেখানে স্বপ্ন থাকে, আক্ষেপ থাকে, কিন্তু হাল ছাড়ার জায়গা থাকে না!

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD