Saturday, May 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চোকার্স নয়, দক্ষিণ আফ্রিকা এখন বিশ্ব চ্যাম্পিয়ন

June 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চোকার্স নয়, দক্ষিণ আফ্রিকা এখন বিশ্ব চ্যাম্পিয়ন
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা। লর্ডসে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রোটিয়ারা জয় ছিনিয়ে নেয়। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে ২৮২ রানের লক্ষ্য তাড়া করে জয় পাওয়া নিঃসন্দেহে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন।

প্রথম ইনিংসে ব্যর্থতার পর ম্যাচের লাগাম অস্ট্রেলিয়ার হাতে চলে গিয়েছিল। কিন্তু অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় দলটি। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও ব্যাট করতে নামেন তিনি, আর তাঁর পাশে দাঁড়ান প্রথম ইনিংসে শূন্য করা এডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

বহু বছর ধরে দক্ষিণ আফ্রিকা পরিচিত ছিল ‘চোকার্স’ নামে—বড় ম্যাচে ভেঙে পড়ার অভিযোগ তাদের পিছু ছাড়েনি। ১৯৯৯ সালের বিশ্বকাপের সেই স্মরণীয় সেমিফাইনাল থেকে শুরু করে একের পর এক ব্যর্থতা জর্জরিত করেছে দলটিকে। কিন্তু এই জয় সেই গ্লানি ধুয়ে দিল।

অ্যাপার্থেইড যুগের কারণে ২১ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে থাকা দক্ষিণ আফ্রিকা আজ এক কৃষ্ণাঙ্গ অধিনায়কের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন। বাভুমার নেতৃত্ব শুধু প্রতীকী নয়, কার্যকরও—১০ টেস্টে ৯ জয়, কোনো হার নেই। তাঁর ব্যাটিং গড় প্রমাণ করে, তিনিই দলের লড়াইয়ের চালিকাশক্তি।

দলের জয়ের সময় গ্যালারিতে দাঁড়িয়ে সন্তানকে জড়িয়ে ধরলেন এবি ডিভিলিয়ার্স, মুখে হাসি প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের। মাঠে খেলোয়াড়দের আবেগঘন আলিঙ্গন প্রমাণ করে দেয়, এই জয় কতটা কাঙ্ক্ষিত ছিল।

Previous Post

ক্রিকেটের নিয়মে আসছে বড় পরিবর্তন!

Next Post

শ্রীলঙ্কা সফরে ফিরছেন শরিফুল

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

7
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট
বিশেষ প্রতিবেদন

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

8
বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

10
Next Post
পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল

শ্রীলঙ্কা সফরে ফিরছেন শরিফুল

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে এগিয়ে চলেছে কার্যক্রম। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত...

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

by cricbdadmin
0
8

দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকাদের সম্মান জানাতে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ যেন শেষ পর্যন্ত রূপ নেয় হামজা চৌধুরীর একক উৎসবে।...

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

by cricbdadmin
0
10

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD