Thursday, August 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্যানভাস

তদন্ত রিপোর্টে নিজের নাম, চড়কাণ্ডে সরব হলেন তামিম

June 6, 2025
in ক্রিকেট ক্যানভাস, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সতর্ক করলেন তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপ মিশনে ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেটে যেন একের পর এক বিতর্ক থামছেই না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে বিসিবির তদন্ত রিপোর্টে উঠে এসেছে ড্রেসিংরুমের অভ্যন্তরীণ অস্থিরতার চিত্র। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নাসুম আহমেদের ‘চড়কাণ্ড’ ইস্যুকে ঘিরে আলোচনায় এসেছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নামও। দাবি করা হয়েছে, কোচ হাথুরুসিংহেকে সরাতে তিনি পরিকল্পিতভাবে জড়িয়ে পড়েন এ ঘটনার সঙ্গে। এতদিন চুপ থাকলেও, এবার সেই অভিযোগের জবাব দিতে মুখ খুলেছেন তামিম—এক আবেগঘন ফেসবুক পোস্টে তুলে ধরেছেন নিজের অবস্থান।

তামিম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন-

“আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাব না!

যারা আমার পিছু নিয়েছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য, সেই মানুষগুলোকে বলছি, আমি কখনও আপনাদের সঙ্গে হাত মেলাব না।

আমি যদি কখনো ক্রিকেট প্রশাসনে আসি, সঠিক পথ ধরেই আসব এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসব। প্রয়োজন হলে কখনো ক্রিকেট বোর্ডে আসব না, তবুও আপনাদের সঙ্গে হাত মেলাব না।

যারা আমার ভক্ত-সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, তাদের জন্য বলছি, কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্তে রিপোর্টে অভিযুক্ত হওয়া, দুটির মধ্যে ব্যবধান আকাশ-পাতাল। একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলেছেন তদন্ত কমিটিতে। সেটা তার ব্যাপার। সেই ব্যক্তি আগেও একটি টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন, নানা সময়ে নানা কিছু বলেছেন। আমি কখনো প্রকাশ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। শুধু এটুকু বলছি, তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি। আমি তো তখন দলেই ছিলাম না! তদন্ত কমিটির কাছেও একইরকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন!

কোনো এক ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে, আশা করি সবাই বুঝতে পারবেন।

এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে, তাদেরকে আবারো বলছি, আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না। আমি হাত মেলাব না।”

Related Posts

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে কেমন হবে উইকেট, পেস-বাউন্সের অপেক্ষায় বাংলাদেশ

0
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

অনূর্ধ্ব-১৭, ১৯ ও ২৩ দল নিয়ে বিসিবির নতুন টুর্নামেন্ট

0
ইনজুরিতে সফর শেষ মুশফিকের
বিশেষ প্রতিবেদন

‘এই দলকে নিয়ে আমি গর্বিত’

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD