Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

ঠিক সময়ে হবে তো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ?

May 13, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ঠিক সময়ে হবে তো বাংলাদেশ-পাকিস্তান সিরিজ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আগেই ঘোষিত বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ২৫ মে। কিন্তু ঠিক একই দিনে মাঠে গড়াবে পিএসএলের ফাইনাল। এমন সূচির দ্বন্দ্বে পড়ে বাংলাদেশ সিরিজের ভাগ্য এখন শঙ্কার মুখে।

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে চলছে প্রস্তুতি, সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে ঘোষণা দিয়েছে-১৭ মে থেকে আবার শুরু হচ্ছে পিএসএলের বাকি অংশ। আটটি ম্যাচের এই নতুন সূচি অনুযায়ী, ফাইনাল হবে ২৫ মে। যার অর্থ, একই দিনে দুই ভিন্ন স্তরের ক্রিকেট আয়োজন করতে হবে পিসিবিকে-যা বাস্তবতায় রীতিমতো অসম্ভব এক চ্যালেঞ্জ।

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। পাকিস্তানের জাতীয় দলে যাঁরা নিয়মিত, তাঁদের অনেকেই পিএসএলের বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ সদস্য। একসঙ্গে দুই জায়গায় খেলাটা তো সম্ভব নয়! তাছাড়া নিরাপত্তা, সম্প্রচার এবং লজিস্টিকসের বাস্তবতা মাথায় রাখলেও বোঝা যাচ্ছে-এই দুটি ইভেন্ট একই দিনে করাটা দুঃসাধ্য।

বাংলাদেশ দলের প্রস্তুতিও চলছিল নির্ধারিত সূচিকে ঘিরেই। মিরপুরে শেষ হয়েছে অনুশীলন ক্যাম্প। সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন লিটন দাসের নেতৃত্বাধীন দল। তবে হঠাৎ সূচি সংশোধনের সম্ভাবনায় বিসিবির পক্ষ থেকেও সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে উঠেছে।

পিএসএলের বাকি ম্যাচগুলোর ভেন্যু তালিকায় বাংলাদেশ সিরিজের প্রস্তাবিত শহর ফয়সালাবাদ না থাকলেও, একই দিনে ফাইনাল আয়োজন মানেই জাতীয় দলের ম্যাচে অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হবে। পিএসএলের কারণে পিছিয়ে গেলে পাকিস্তান দলের সূচি কেমন হবে? এই প্রশ্নের উত্তর হয়তো মিলবে সহসাই!

Related Posts

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

0
হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD