Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মারুফের সেঞ্চুরিতে জয়ে শেষ লিজেন্ডসদের

April 29, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মারুফের সেঞ্চুরিতে জয়ে শেষ লিজেন্ডসদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুম জয় দিয়ে শেষ করল লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে সুপার লিগের শেষ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের অনায়াস জয় তুলে নেয় সাবেক চ্যাম্পিয়নরা। ম্যাচে নজর কাড়েন মেহেদি মারুফ, শতরান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুলশান ক্রিকেট ক্লাব ৪৯.৫ ওভারে অলআউট হয়ে তোলে ২৩২ রান। দলের হয়ে বড় ইনিংস খেলেন অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলাম। ১০৮ বলে করেন ৮৭ রান, তার ইনিংসটি ছিল ধৈর্য ও স্থিরতার প্রতীক। অন্যদিকে ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৪৪ রান করে সহায়তা দেন মনিরুল ইসলাম সোহেল।

রূপগঞ্জের বোলাররা ছিলেন যথেষ্ট নিয়ন্ত্রিত। স্বাধীন ইসলাম নেন ৩ উইকেট, সাইফ হাসান, সৌম্য সরকার ও আব্দুল হালিম তুলে নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রূপগঞ্জ। ওপেনার সাইফ হাসান ৬৩ বলে ৬৪ রান করে পথ দেখান। তবে ম্যাচের নায়ক ছিলেন মেহেদি মারুফ। ১১৩ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কার মার। তাকে সঙ্গ দেন আফিফ হোসেন ধ্রুব, ৩৪ বলে করেন ৩৭ রান।

৪০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় রূপগঞ্জ। এ জয়ের মাধ্যমে শেষ হলো তাদের এবারের ডিপিএল অভিযান।

Related Posts

জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD