Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

নাসুমের ব্যাটিংয়ে টিকে থাকল মোহামেডান, শিরোপার অপেক্ষা বাড়লো আবাহনীর

April 26, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নাসুমের ব্যাটিংয়ে টিকে থাকল মোহামেডান, শিরোপার অপেক্ষা বাড়লো আবাহনীর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে চরম উত্তেজনা ছড়ালো চতুর্থ রাউন্ডের খেলায়। আজ শিরোপার লড়াইয়ে টিকে থাকতে দুই বলে প্রয়োজন ছিল ৭ রান। স্ট্রাইকার প্রান্তে ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাসুম আহমেদ। আবাহনী লিমিটেডের ভক্তরা তখন হয়তো শিরোপা উৎসবের প্রস্তুতিই নিচ্ছিলেন। তবে নাসুম তাদের স্বপ্নভঙ্গ করলেন।

ওভারের পঞ্চম বলে পারভেজ জীবনকে দারুণ এক ছক্কায় উড়িয়ে দেন নাসুম। এরপর শেষ বলে নেন এক রান। তার ব্যাটেই গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল মোহামেডান। ফলে সুপার লিগের শেষ ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে এবারের ডিপিএলের ট্রফি।

এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১০ উইকেট হারিয়ে তোলে ২৩৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করেও মাঝপথে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মোহামেডান। এক সময় মনে হচ্ছিল ম্যাচ হাতছাড়া হয়ে যাবে তাওহিদ হৃদয়ের দলটির। তবে শেষ দিকে নাসুম আহমেদের দৃঢ়তায় ৪৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।

দিনের অন্য ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে আগেই নিজেদের কাজ শেষ করেছিল আবাহনী লিমিটেড। টসে হেরে প্রথমে ব্যাট করে রূপগঞ্জ করে ২২৫ রান। আবাহনীর হয়ে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত দুর্দান্ত বোলিং করে নেন ৪ উইকেট। এরপর পারভেজ ইমন (৭৩) ও জিশান আলমের (৬৩) ব্যাটে ৩৭.৩ ওভারে জয় নিশ্চিত করে আবাহনী।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরে আবাহনী ও মোহামেডান সমান পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছিল। তবে সুপার লিগে প্রথম ম্যাচেই লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে হেরে ব্যাকফুটে চলে যায় মোহামেডান। অপরদিকে আবাহনী এখনো অপরাজিত।

চতুর্থ রাউন্ডের পর দুই দলেরই সমান সম্ভাবনা তৈরি হয়েছে। সুপার লিগের শেষ ম্যাচে আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। সেখানে আবাহনী জয় পেলে সরাসরি চ্যাম্পিয়ন হবে। আর মোহামেডান জিতলে শিরোপার হিসাব নির্ভর করবে নেট রান রেটের ওপর।

Related Posts

জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD