Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নীরবতা, বিতর্ক আর আত্মপক্ষ সমর্থন: সাকিবের আত্মজিজ্ঞাসা

April 16, 2025
in ব্রেকিং নিউজ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশ যখন বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল, তখন কানাডার সাফারি পার্কে ঘুরতে ঘুরতে হাস্যোজ্জ্বল ছবি—এমন দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে সাকিব আল হাসানকে। জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন ক্রিকেটার ও সংসদ সদস্যের এমন ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন ওঠে দেশজুড়ে। এক বছরেরও বেশি সময় পর, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের ঘটনার ব্যাখ্যা দিলেন সাকিব নিজেই।

সাকিব বলেন,’ছবিটি আমি দিইনি, তবে দায় নিচ্ছি। বুঝতে পারছি, একজন পাবলিক ফিগার হিসেবে তখন আরও সচেতন হওয়া উচিত ছিল।’ তিনি জানান, এটি ছিল পারিবারিকভাবে আগে থেকে পরিকল্পিত ভ্রমণ, যার সময়েই আন্দোলন ছড়িয়ে পড়ে। তিনি তখন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলছিলেন, পরে যান কানাডায়।

তবে ছবি প্রকাশের পর সৃষ্ট প্রতিক্রিয়ার ভয়াবহতা তিনি অনুধাবন করেননি শুরুতে, ‘ভাবিনি এটা এত ছড়িয়ে পড়বে। অনেকেই কষ্ট পেয়েছে, এখন বুঝতে পারছি, সেটা আমার ভুল ছিল।’

ঘটনার জের ধরে কানাডায় এক দর্শকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের কথাও শেয়ার করেন সাকিব। ‘সে আমাকে বারবার জিজ্ঞেস করছিল আমি কেন কিছু করছি না। আমি পালটা বলেছি—আপনি কী করেছেন? আমি তো চেষ্টা করছিলাম বুঝতে, কী করলে সঠিক হবে,’ বলেন তিনি।

রাজনৈতিক পরিচয়ের ভারে চাপা পড়ে গেছে কি না ক্রিকেটের প্রতি অঙ্গীকার-সাকিব সে প্রশ্নও ছুঁয়ে গেছেন। ‘সংসদ সদস্য হওয়ার পরেও আমাকে সব সময় বলা হয়েছে শুধু ক্রিকেটেই মনোযোগ দাও। আমি কখনো রাজনীতিতে জড়াইনি, জড়াতে বলা হয়নি,’ বলেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। মাঠে ফিরতে পারছেন না আন্তর্জাতিক ক্রিকেটে। দেশের মাটিতে শেষ টেস্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি-সবই তার পেছনে পড়ে গেছে। ভবিষ্যৎ নিয়ে তিনি কিছু বলেননি, তবে নিজের ভুল স্বীকার করে দিয়েছেন অকপটে।

Previous Post

নিগারের ব্যাটে রেকর্ড, নাহিদার ঘূর্ণিতে জয়- বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

Next Post

বিদায়ী ম্যাচের অপেক্ষায় সাকিব, চোখ এখন বোর্ডের দিকে

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বিদায়ী ম্যাচের অপেক্ষায় সাকিব, চোখ এখন বোর্ডের দিকে

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD