Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিগারের ব্যাটে রেকর্ড, নাহিদার ঘূর্ণিতে জয়- বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

April 15, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নিগারের ব্যাটে রেকর্ড, নাহিদার ঘূর্ণিতে জয়- বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে দুরন্ত পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার ঝলমলে ইনিংস ও নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে ম্যাচে আধিপত্য দেখায় টাইগ্রেসরা। এ জয়ে তিন ম্যাচে তিনটি জয়ের মাধ্যমে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ, যা তাদের বিশ্বকাপ মূল পর্বে খেলার সম্ভাবনাকে এক ধাপ এগিয়ে দিয়েছে।

প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৬ রান তোলে বাংলাদেশ, যা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা, খেলেন ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস। তাঁর সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তার দুজনেই করেন ৫৭ রান করে। ফলে শুরু থেকেই স্কটিশদের চাপে ফেলতে সক্ষম হয় দলটি।

জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের শুরুটা হয় হতাশাজনক। দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ আনে বাংলাদেশ। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের বোলিংয়ে স্কটিশরা ব্যাকফুটে চলে যায়। যদিও প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্ল্যাটার দুর্দান্ত জুটি গড়ে ম্যাচে লড়াইয়ে ফেরেন, তাদের জুটি বিশ্বকাপ বাছাইয়ে একটি নতুন রেকর্ডও স্থাপন করে। কিন্তু শেষ পর্যন্ত ২৪২ রানের বেশি করতে পারেনি তারা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার নেন ৪ উইকেট, মারুফা, সুমনা ও রাবেয়া পান ১টি করে উইকেট।

এই জয় বাংলাদেশের টানা তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের শীর্ষে। পরবর্তী দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানাদের। এমনকি রান রেট ভালো থাকায় পরের ম্যাচগুলোতে হেরে গেলেও সুযোগ থাকবে তাদের।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৭৬/৬ (নিগার ৮৩, শারমিন ৫৭, ফারজানা ৫৭)

স্কটল্যান্ড: ২৪২/৯ (চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩; নাহিদা ৪ উইকেট)

ফল: বাংলাদেশ জয়ী ৩৪ রানে

প্লেয়ার অব দ্য ম্যাচ: নিগার সুলতানা

Previous Post

ডিপিএলে শিরোপার লড়াইয়ে ৬ দল

Next Post

নীরবতা, বিতর্ক আর আত্মপক্ষ সমর্থন: সাকিবের আত্মজিজ্ঞাসা

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব

নীরবতা, বিতর্ক আর আত্মপক্ষ সমর্থন: সাকিবের আত্মজিজ্ঞাসা

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD