Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আবাহনীকে হারাল মোহামেডান, আনিসুল ইমনের শতরান

April 12, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আবাহনীকে হারাল মোহামেডান, আনিসুল ইমনের শতরান
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

টানা ৯ ম্যাচে জয়-সে রকম রাজকীয় ফর্মে থাকা আবাহনী লিমিটেড শেষ ম্যাচে এসে হোঁচট খেল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আজ ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিপিএলের লিগ পর্বের এই শেষ ম্যাচে ৩৯ রানে হারে শান্তর দল, যদিও রান রেটের সৌজন্যে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না মোহামেডানের। ওপেনার রনি তালুকদার ফেরেন ১৬ রানে। তবে এরপরই দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন আনিসুল ইসলাম ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের ব্যাটে চড়ে ১২৩ রানের জুটি পায় দলটি। অঙ্কন ৪৮ রানে বিদায় নিলেও, একপ্রান্ত আগলে ১০৪ বলে দুর্দান্ত ১১৪ রানের ইনিংস খেলেন আনিসুল ইমন।

শেষদিকে বড় সংগ্রহের সম্ভাবনা জাগলেও তা আর বাস্তব হয়নি। মুশফিক (২০), মাহমুদউল্লাহ (১৭), হৃদয় (৩) ও মিরাজ (১৮) কেউই বড় রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২৬৪ রানে গুটিয়ে যায় মোহামেডান।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আবাহনী। ওপেনার জিশান আলম (৩) ও পারভেজ হোসেন (১৬) দ্রুত বিদায় নেন। এরপরে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ধীরস্থিরভাবে ইনিংস গড়তে থাকেন তিনি।

কিন্তু তার পাশে কেউ দাঁড়াননি। মমিনুল (২৫), মোসাদ্দেক (২৪), মিঠুন (১৯) ও মৃত্যুঞ্জয়ের (২৪) ছোট ইনিংসগুলো দলকে রক্ষা করতে পারেনি। শান্ত ৮০ রানে ফিরে গেলে আবাহনীর পরাজয় নিশ্চিত হয়ে যায়।

বল হাতে ইবাদত হোসেন ছিলেন বিধ্বংসী। মাত্র ৩৬ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.২ ওভারে ২২৫ রানে থেমে যায় আবাহনীর ইনিংস।

যদিও মোহামেডানের কাছে হারলেও সমান ১৮ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে আবাহনী। সুপার লিগে দুই দলই খেলবে, তবে এই ম্যাচের ফল ভবিষ্যতের লড়াইয়ে আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে।

সংক্ষিপ্ত স্কোর-

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪৮.২ ওভারে ২৬৪/১০ (আনিসুল ইমন ১১৪, অঙ্কন ৪৮, নাহিদ রানা ৩/৪৯)
আবাহনী লিমিটেড: ৪৭.২ ওভারে ২২৫/১০( শান্ত ৮০, ইবাদত হোসেন ৪/৩৬)
ফল: ৩৯ রানে জয়ী মোহামেডান
ম্যাচসেরা: আনিসুল ইসলাম ইমন

Previous Post

লিটনের হতাশা, পিএসএল না খেলেই ফিরতে হচ্ছে দেশে

Next Post

তামিম ঝড়ে গুলশানের চমক, শাইনপুকুরের দশে দশ ব্যর্থতা

Related Posts

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

7
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

5
মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

7
Next Post
তামিম ঝড়ে গুলশানের চমক, শাইনপুকুরের দশে দশ ব্যর্থতা

তামিম ঝড়ে গুলশানের চমক, শাইনপুকুরের দশে দশ ব্যর্থতা

Discussion about this post

সর্বশেষ..

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

শিবলি-জাকেরের প্রতিরোধে হার এড়াল বাংলাদেশ

by cricbdadmin
0
7

ফলো-অন খেলতে নেমে ম্যাচ বাঁচানোর কঠিন পরীক্ষায় পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে আশিকুর রহমান শিবলি ও জাকের আলির দৃঢ় ব্যাটিংয়ে...

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন...

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

হারারে থেকে বুলাওয়ে, সাত ম্যাচের মিশনে বাংলাদেশ

by cricbdadmin
0
7

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়লেও বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নজর এখন ক্রিকেটে। দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে...

পরিবারের সঙ্গে ঈদ কাটাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

বিতর্কের কেন্দ্রবিন্দুতে বুলবুল, আইসিসির চিঠি নিয়ে নতুন প্রশ্ন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে মাঠের লড়াইয়ের চেয়ে বোর্ডরুমের লড়াই যেন আরও তীব্র হয়ে উঠেছে। সর্বশেষ সেই দ্বন্দ্বের রেশ পৌঁছে গেছে আন্তর্জাতিক ক্রিকেট...

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
3

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD