Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শঙ্কামুক্ত তামিম উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন ব্যাংকক

March 26, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমকে নিয়ে শঙ্কা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত। তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং স্বাভাবিকভাবে কথা বলছেন ও হাঁটাচলা করতে পারছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনাও চলছে।

তামিমের বিপিএল দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তামিমকে থাইল্যান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন,
‘থাইল্যান্ডের জন্য ভিসার চেষ্টা করা হচ্ছে। চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা রওনা দেব। আমি নিজেও তামিমের সঙ্গে যাব।’

চিকিৎসকদের মতে, তামিমের হার্ট অ্যাটাকের অন্যতম কারণ ছিল পানিশূন্যতা (ডিহাইড্রেশন)। মিজানুর রহমান জানান, ‘তামিম ঠিকমতো পানি খাননি, রাতে পর্যাপ্ত ঘুম হয়নি। এই গরমের মধ্যে রোজা রেখে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলাটা সম্ভবত শারীরিকভাবে কঠিন হয়ে গেছে।’

২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালে তামিম দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন। দ্রুত কেপিজে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর হার্টে রিং পরানো হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে।

এদিকে এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে গেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে তামিম এখন ভালো আছেন। এতক্ষণ পালস না থাকার পরও বড় ধরনের ক্ষতি হয়নি। তাঁর মানসিক শক্তি প্রশংসনীয়। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে ফিরবেন।’

চিকিৎসকরা সবুজ সংকেত দিলে শিগগিরই বিদেশে উন্নত চিকিৎসার জন্য রওনা হতে পারেন তামিম।

Previous Post

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

Next Post

রোজার ঈদের আগে ব্যাটে-বলে এগিয়ে কারা?

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
রোজার ঈদের আগে ব্যাটে-বলে এগিয়ে কারা?

রোজার ঈদের আগে ব্যাটে-বলে এগিয়ে কারা?

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
2

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD