Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বরিশালের কোচ হলেন আশরাফুল

August 2, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

এক সময় যিনি ব্যাট হাতে পুরো জাতিকে স্বপ্ন দেখাতেন, আজ তিনি সেই স্বপ্ন তৈরি করার কারিগর হতে চলেছেন। মোহাম্মদ আশরাফুল-বাংলাদেশ ক্রিকেটের প্রথম ‘পোস্টার বয়’ এবার শুরু করছেন নিজের কোচিং অধ্যায় জাতীয় ক্রিকেট লিগে বরিশালের প্রধান কোচ হিসেবে।

এই ইচ্ছেটুকু থেকেই শুরু। বিসিবির কাছে নিজেই আবেদন করেন। বলেছিলেন, তিনি জাতীয় ক্রিকেটে কোচিংয়ে আসতে চান। দুই বছর বরিশালের হয়ে খেলার অভিজ্ঞতা তাঁর, তাই সেই অঞ্চলের ক্রিকেট নিয়ে তার ভালো ধারণাও রয়েছে।

এই আত্মপ্রকাশের গল্প গণমাধ্যমে জানান বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘আশরাফুল নিজেই আগ্রহ দেখিয়েছে। সে আমাদের বড় সম্পদ ছিল, কোচ হিসেবেও অবদান রাখবে-এই বিশ্বাস থেকেই আমরা তাকে বরিশালের দায়িত্ব দিয়েছি।’

আশরাফুল কোচিং পেশায় নতুন নন। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগে জিতেছেন শিরোপা, হয়েছেন রানার্সআপ। নারী ডিপিএলে গুলশান ইয়ুথ ক্লাব এবং ছেলেদের ডিপিএলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞতা এবার কাজে লাগবে দেশের প্রান্তিক প্রতিভা তৈরির মিশনে।

বরিশাল বিভাগ ঘরোয়া ক্রিকেটে আলোচনার কেন্দ্রে-খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব, কোচ-ম্যাজেনার নিয়ে অসন্তোষ এসবই নিয়মিত শিরোনাম। বিসিবি এবার আর ছাড় দিতে রাজি নয়। আকরাম বলেন, ‘এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এবার নিয়ম ভাঙলে ব্যবস্থা নেব। ম্যানেজারদের গাইডলাইন দিয়েই দিচ্ছি।’

শুধু আশরাফুল নন, বিসিবি চায় আরও সাবেক তারকাদের যুক্ত করতে ঘরোয়া লিগে। আল শাহরিয়ার রোকন, আফতাব আহমেদ, মোহাম্মদ সেলিম-এই নামগুলো আলোচনায়। আকরাম বলেন, ‘ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে, তাহলে আমরা জাতীয় লিগ, আঞ্চলিক টুর্নামেন্টসহ বিভিন্ন জায়গায় যুক্ত করব।’

আগস্টের ২৭ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এতে অংশ নিচ্ছে ১১ জেলা। টি-টোয়েন্টি ফরম্যাট শুরু: ১৪ সেপ্টেম্বর (ফাইনাল: ৪ অক্টোবর)। চার দিনের এনসিএল ম্যাচ শুরু: ১৫ অক্টোবর (শেষ: ৩০ নভেম্বর)দুই ফরম্যাটেই বরিশালের প্রধান কোচ থাকবেন মোহাম্মদ আশরাফুল।

Previous Post

আফ্রিদিদের টুর্নামেন্ট ঘিরে বিতর্ক, নাম ব্যবহারে পিসিবির নিষেধাজ্ঞা

Next Post

এক নজরে এশিয়া কাপের সূচি

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
এশিয়া কাপ ক্রিকেট সূচি

এক নজরে এশিয়া কাপের সূচি

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD