Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমের জন্য মাশরাফি-মালিঙ্গা-তাসকিনদের প্রার্থনা

March 24, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিট না হয়েও খেলবেন তামিম
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে, যার ফলে দ্রুত এনজিওগ্রাম করে রিং পরানো হয়।

তামিমের অসুস্থতার খবরে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। সতীর্থ থেকে শুরু করে ভক্তরা তার সুস্থতার জন্য দোয়া করছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘তামিম ভাই গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবাই দোয়া করুন, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন।” শরিফুল ইসলামও লিখেছেন, “তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা অপেক্ষায় আছি। সবাই দোয়া করুন।’

তামিমের জন্য দোয়া চেয়ে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।’

শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক ক্রিকেট মহলেও তামিমের অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল। পুরো ক্রিকেট বিশ্ব তোমার জন্য প্রার্থনা করছে।’ শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা লিখেছেন, ‘তামিম, লড়াই চালিয়ে যাও। আমরা তোমার দ্রুত সুস্থতা কামনা করছি।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আবেগঘন পোস্টে লিখেছেন, ‘তোকে দেখতে যেতে পারলাম না ভাই, আল্লাহ তোকে সুস্থ করুক। তাড়াতাড়ি ফিরে আয়।’

কেপিজে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। হাসপাতালের পরিচালক ড. রাজীব বলেছেন, তামিমের হার্ট অ্যাটাক হয়েছিল, তাই দ্রুত এনজিওগ্রাম করে রিং পরানো হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন, তবে তার উন্নতির জন্য সময় লাগবে।’

Previous Post

হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালের

Next Post

তামিমের অসুস্থতার ম্যাচে মিরাজের সেঞ্চুরি এবং মোহামেডানের দুর্দান্ত জয়

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
তামিমের অসুস্থতার ম্যাচে মিরাজের সেঞ্চুরি এবং মোহামেডানের দুর্দান্ত জয়

তামিমের অসুস্থতার ম্যাচে মিরাজের সেঞ্চুরি এবং মোহামেডানের দুর্দান্ত জয়

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
2

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD