Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিন্ডিকেট নিয়ে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

March 19, 2025
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিন্ডিকেট নিয়ে কড়া হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ফুটবলে চলমান সংকট ও স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে আজ বুধবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। রাজধানীর নগর ভবনে অনুষ্ঠিত এ আলোচনায় জাতীয় দলে লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ও সিন্ডিকেট ও স্বজনপ্রীতির অভিযোগ গুরুত্ব পায়।

সাক্ষাতের সময় বাংলাদেশ ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীও উপস্থিত ছিলেন। দেশের ফুটবল সংস্কার ও আধুনিকায়নের প্রয়াসের প্রশংসা করে ক্রীড়া উপদেষ্টাকে ধন্যবাদ জানান হামজা। বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আপ্লুত হামজা বলেন, ‘দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’

ক্রীড়া উপদেষ্টা হামজার অন্তর্ভুক্তিকে বাংলাদেশের জন্য ইতিবাচক উল্লেখ করে বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের দল গঠনে স্বজনপ্রীতি ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নেবে। যদি কোনো অনিয়মের আভাস পাওয়া যায়, তবে ব্যবস্থা নেওয়া হবে।’

সাম্প্রতিক সময়ে তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামের বাদ পড়া নিয়েও আলোচনা হয়। বিষয়টি নিয়ে তাবিথ আউয়াল ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ফাহমিদুলকে আমরা বাদ দেইনি, ও প্রতিভাবান, তবে তাকে আরও সময় দিতে চেয়েছি। জুনে ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেখানে তাকে দেখা যেতে পারে।’

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দল নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের ওপর জোর দেন। তিনি বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে স্বজনপ্রীতি বা সিন্ডিকেট যাতে না হয়, সে বিষয়ে বাফুফেকে সজাগ থাকতে হবে। দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

তিনি আরও বলেন, ‘বাফুফেকে আরও সুদৃঢ় পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো সংকট ফুটবলের অগ্রযাত্রাকে ব্যাহত না করে।’

আলোচনার শেষে ক্রীড়া উপদেষ্টা ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়াবে ও ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে।

Previous Post

জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স, ইমরুল-ফরহাদের ব্যাটে রান

Next Post

পরীক্ষায় পাশ, বোলিংয়ে মুক্ত সাকিব

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

পরীক্ষায় পাশ, বোলিংয়ে মুক্ত সাকিব

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
2

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD