Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

স্কুল ক্রিকেটে ইতিহাস গড়লেন মুস্তাকিম, একাই ৪০৪

March 18, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্কুল ক্রিকেটে ইতিহাস গড়লেন মুস্তাকিম, একাই ৪০৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছেন মুস্তাকিম হাওলাদার। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই তরুণ ব্যাটার সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে ১৭০ বলে ৪০৪ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডে ফরম্যাটের ম্যাচে এমন কীর্তি নজিরবিহীন!

মুস্তাকিমের রেকর্ডব্রেকিং ইনিংস
# ১৭০ বলে অপরাজিত ৪০৪ রান
# ৫০টি চার ও ২২টি ছক্কা
# ব্যাটিং করেছেন ৪ ঘণ্টা ২০ মিনিট
# বাংলাদেশের স্বীকৃত পর্যায়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

এই অসাধারণ ইনিংসের দিনে মুস্তাকিমের সঙ্গে অধিনায়ক সাদ পারভেজও ডাবল সেঞ্চুরি করেন। তিনি ১২৪ বলে ২৫৬ রান (৩২ চার, ১৩ ছক্কা) করে অপরাজিত থাকেন।

মুস্তাকিম ও সাদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ২ উইকেটে ৭৭০ রানের বিশাল স্কোর গড়ে ক্যামব্রিয়ান স্কুল। বিশেষ করে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন তারা, যা বাংলাদেশের যেকোনো পর্যায়ের ক্রিকেটে বিরল ঘটনা।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় সেন্ট গ্রেগরিস স্কুল। সর্বোচ্চ অপরাজিত ১০ রান করেন শেষ ব্যাটার অপূর্ব বাড়োই। ৭ জন ব্যাটারই ডাক মারেন
হাসান হৃদয় ৬ উইকেট নেন, অধিনায়ক সাদ পারভেজ নেন ৪ উইকেট। ৭৩৮ রানের বিশাল জয় পায় ক্যামব্রিয়ান।

এর আগে বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তামিম ইকবালের ২০২০ সালে করা ৩৩৪ রান। এবার মুস্তাকিম ৪০৪ রানের ইনিংস খেলে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন।

Related Posts

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD