Tuesday, May 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আবাহনীর টানা পঞ্চম জয়, লিজেন্ডস অব রূপগঞ্জের হোঁচট

March 18, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আবাহনীর টানা পঞ্চম জয়, লিজেন্ডস অব রূপগঞ্জের হোঁচট
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

এবার আর সমীকরণ মিলল না। হোঁচট খেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারাল নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ম্যাচে হারলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জিতেছিল আবাহনী। আজকের জয় তাদের টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করলো ধানমন্ডির দলটি।

২৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনকে হারায় আবাহনী। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার জিশান আলম ১০০ রানের দুর্দান্ত জুটি গড়েন। ওপেনার জিসান পঞ্চাশের আগে আউট হলেও সেঞ্চুরি তুলেছেন অধিনায়ক শান্ত।

জিশান ৪৩ রান করে আউট হলেও শান্ত দলের হাল ধরেন। এরপর মোহাম্মদ মিঠুন (৩৪) ও শান্ত মিলে ৫০ রানের জুটি গড়েন। ১০৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত, যা এবারের আসরে তার প্রথম শতক। মুমিনুল হকের ৩৫ ও মাহফুজুর রহমানের ৩১ রানের ক্যামিওতে জয় নিশ্চিত হয় আবাহনীর। শেষ পর্যন্ত ৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী লিমিটেড।

এর আগে ব্যাটিংয়ে নেমে ২৯২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় লিজেন্ডস অব রূপগঞ্জ। তানজিদ হাসান তামিম ২৪ ও সৌম্য সরকার ২৭ রান করেন। এরপর সাইফ হাসান (৬৭) ও মাহমুদুল হাসান জয় (৫৮) ৯৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। শেষ দিকে জাকের আলির ৩৫ ও শেখ মেহেদী হাসানের ২৮ রান দলকে বড় সংগ্রহ এনে দেয়।

তবে শান্তর সেঞ্চুরির সামনে এই সংগ্রহ যথেষ্ট হয়নি। এই অসাধারণ ইনিংসের জন্য ম্যাচসেরা হন তিনি।

সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৯২/৬ (সাইফ ৬৭, জয় ৫৮, জাকের ৩৫*; মোসাদ্দেক ২/৫৭, নাহিদ ২/৭১)
আবাহনী লিমিটেড: ৪৮.৪ ওভারে ২৯৩/৬ (জিসান ৪৩, শান্ত ১০১, মিঠুন ৩৪, মুমিনুল ৩৫*, মাহফুজুর ৩১*; শরিফুল ২/৩৭, মেহেদী ২/৫৩)
ফল: আবাহনী ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত

Previous Post

আবাহনীর বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের বড় সংগ্রহ

Next Post

স্কুল ক্রিকেটে ইতিহাস গড়লেন মুস্তাকিম, একাই ৪০৪

Related Posts

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

7
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

5
Next Post
স্কুল ক্রিকেটে ইতিহাস গড়লেন মুস্তাকিম, একাই ৪০৪

স্কুল ক্রিকেটে ইতিহাস গড়লেন মুস্তাকিম, একাই ৪০৪

Discussion about this post

সর্বশেষ..

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
7

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD