Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন তাসকিন?

March 16, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কী করবেন তাসকিন?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তাসকিন আহমেদের প্রতি চলচ্চিত্র দুনিয়ার আগ্রহ নতুন কিছু নয়। লম্বা গড়ন, আকর্ষণীয় চেহারা ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের কারণে অনেকেরই ধারণা, চাইলে তিনি রুপালি পর্দাতেও নিজের জায়গা করে নিতে পারেন। তবে আপাতত বাংলাদেশ জাতীয় দলের এই তারকা পেসার মনোযোগী শুধু ক্রিকেটেই।

আজ রোববার হোটেল শেরাটনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাসকিনের কাছে জানতে চাওয়া হয়, সিনেমায় কাজ করার কোনো ইচ্ছা আছে কি না। উপস্থাপিকা সরাসরি প্রশ্ন ছুড়ে দেন-‘শাকিব খান যদি আপনাকে সিনেমার অফার দেন, রাজি হবেন?’ প্রশ্নের উত্তরে হাসতে হাসতে তাসকিন বলেন, ‘এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে। তবে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি আগে ভালোমতো খেলো, অবসরের পর আসো।”’

শাকিব খানের উপস্থিতিতে করা এই মন্তব্য মুহূর্তেই হাস্যরসের সৃষ্টি করে। তবে তাসকিন স্পষ্ট করে দিয়েছেন, আপাতত তার ভাবনায় শুধু ক্রিকেট। বিসিবির সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে ‘এ+’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নেওয়া তাসকিন এখন জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্সও দুর্দান্ত, যার ফলে ক্রিকেট নিয়েই শতভাগ মনোযোগ দিতে চান এই তারকা পেসার।

যদিও রুপালি পর্দার প্রতি যে তাঁর বিন্দুমাত্র আগ্রহ নেই, তা নয়। মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের প্রশংসা করতেও ভোলেননি তাসকিন, ‘শাকিব ভাই তো কিংবদন্তি। আমাদের সবার প্রিয়। সামনাসামনি এসে দেখলাম, উনি আরও সুন্দর একজন মানুষ।’

Related Posts

নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD